ভারতীয় কূটনীতিক তলব: 'যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিবাদ জানাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i24571-ভারতীয়_কূটনীতিক_তলব_'যুদ্ধবিরতি_লঙ্ঘনের’_প্রতিবাদ_জানাল_পাকিস্তান
কাশ্মির সীমান্তে অব্যাহত 'যুদ্ধবিরতি লঙ্ঘনের' বিরুদ্ধে ভারতের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এজন্য ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০২, ২০১৬ ০৫:২৯ Asia/Dhaka
  • ভারতীয় কূটনীতিক তলব: 'যুদ্ধবিরতি লঙ্ঘনের’ প্রতিবাদ জানাল পাকিস্তান

কাশ্মির সীমান্তে অব্যাহত 'যুদ্ধবিরতি লঙ্ঘনের' বিরুদ্ধে ভারতের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এজন্য ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক বিষয়ক মহা পরিচালক ড. মোহাম্মদ ফয়সাল ভারতীয় উপ হাইকমিশনার জেপি সিংকে তলব করেন। ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান  দেখানো এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে তদন্তের জন্য জেপি সিংয়ের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কাশ্মির সীমান্তের বেসামরিক গ্রামবাসীকে লক্ষ্য করে ভারতীয় সেনারা গুলি চালাচ্ছে বলে দাবি করেন পাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, কাশ্মির সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে নিরীহ বেসামরিক গ্রামবাসীকে লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনীর গুলি চালানো বন্ধ করা  উচিত।

ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সেপ্টেম্বর মাসের বর্বরোচিত সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর দেশ দু’টির মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। ওই হামলায় পাকিস্তান জড়িত বলে ভারত অভিযোগ করেছে। ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের জনপ্রিয় গেরিলা নেতা বুরহান ওয়ানি গত ৮ জুলাই ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পরই দেশ দু’টির মধ্যে বিরাজমান টানাপড়েন প্রচণ্ড রূপ নেয়।#

পার্সটুডে/মূসা রেজা/২