‘পাকিস্তান এবং ভারত কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে পারে’
https://parstoday.ir/bn/news/world-i24760-পাকিস্তান_এবং_ভারত_কূটনৈতিক_সম্পর্ক_হ্রাস_করতে_পারে’
পাকিস্তান এবং ভারত দেশ দু’টিতে নিযুক্ত নিজ নিজ হাইকমিশনারকে সাময়িক ভাবে স্বদেশে ডেকে পাঠাতে পারে। পরস্পরের রাজধানীতে নিযুক্ত কূটনীতিবিদদের নিয়ে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশ দু’টি এ পদক্ষেপ হয়ত নেবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ০৪, ২০১৬ ০৮:০৭ Asia/Dhaka
  • ‘পাকিস্তান এবং ভারত কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে পারে’

পাকিস্তান এবং ভারত দেশ দু’টিতে নিযুক্ত নিজ নিজ হাইকমিশনারকে সাময়িক ভাবে স্বদেশে ডেকে পাঠাতে পারে। পরস্পরের রাজধানীতে নিযুক্ত কূটনীতিবিদদের নিয়ে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশ দু’টি এ পদক্ষেপ হয়ত নেবে।

সংবাদে মাধ্যমে ফাঁস করে দেয়া তথ্যের ভিত্তিতে দেশ দু’টি পরস্পরের কোনো কোনো কূটনীতিবিদকে গোয়েন্দা হিসেবে চিহ্নিত করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরে সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দেশ দু’টির সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকেছে তখন নতুন এ ঘটনা ঘটল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাক কর্মকর্তা দেশটির একটি ইংরেজি দৈনিককে বলেন, এ বিতর্কের তাৎক্ষনিক জের ধরে হয়ত দেশ দু’টি নিজ নিজ হাই কমিশনারকে ডেকে পাঠাতে পারেন। অবশ্য সাময়িক ভাবে এ ব্যবস্থা নেয়া হতে পারে বলে ধারণ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া, উভয় দেশের  দূতাবাসে কূটনৈতিক কর্মী সংখ্যা কমিয়ে আনার ঘটনাও ঘটতে পারে বলে মনে করেন তিনি। দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অবস্থা বলবত থাকতে পারে বলেও জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/৪