গোয়াদার বন্দরের কার্যক্রম শুরু; নওয়াজ বললেন ‘নতুন ভোর এসেছে’
https://parstoday.ir/bn/news/world-i25597-গোয়াদার_বন্দরের_কার্যক্রম_শুরু_নওয়াজ_বললেন_নতুন_ভোর_এসেছে’
গভীর সমুদ্রে পাকিস্তানের গোয়াদার বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ (রোববার) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বন্দরের বাণিজ্যিক কাজকর্মের উদ্বোধন করে বলেছেন, এর মাধ্যমে তার দেশের জন্য নতুন ভোর এসেছে। পাক-চীন অর্থনৈতিক করিডরের অধীনে গোয়াদার সমুদ্রবন্দর হচ্ছে সবচেয়ে বড় এবং মৌলিক প্রকল্প।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ১৪:৫২ Asia/Dhaka
  • গোয়াদার বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দোয়া করছেন নওয়াজ শরীফ
    গোয়াদার বন্দরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দোয়া করছেন নওয়াজ শরীফ

গভীর সমুদ্রে পাকিস্তানের গোয়াদার বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ (রোববার) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বন্দরের বাণিজ্যিক কাজকর্মের উদ্বোধন করে বলেছেন, এর মাধ্যমে তার দেশের জন্য নতুন ভোর এসেছে। পাক-চীন অর্থনৈতিক করিডরের অধীনে গোয়াদার সমুদ্রবন্দর হচ্ছে সবচেয়ে বড় এবং মৌলিক প্রকল্প।

সমুদ্রবন্দরের উদ্বোধন করে নওয়াজ শরীফ বলেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের প্রচেষ্টা এবং সামরিক বাহিনীর সমর্থনে এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও গোয়াদার বন্দরের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ এলাকায় এবং এ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলো উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। গোয়াদার বন্দর ও পাক-চীন অর্থনৈতিক করিডরের নিরাপত্তার প্রশ্নটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে দেশটির সামরিক বাহিনীকে এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩