পাক-ভারত সীমান্তের গোপন স্থানে মহড়া: পরিদর্শন করবেন নওয়াজ
https://parstoday.ir/bn/news/world-i25849-পাক_ভারত_সীমান্তের_গোপন_স্থানে_মহড়া_পরিদর্শন_করবেন_নওয়াজ
পাকিস্তান সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করবেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরীফ। ভারত সীমান্তের কাছাকাছি কৌশলগত একটি গোপন স্থানে এ মহড়ায় পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী অংশ নেবে। আজ(বুধবার) এ মহড়া অনুষ্ঠিত হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ০৭:৪২ Asia/Dhaka
  • পাক-ভারত সীমান্তের গোপন স্থানে মহড়া: পরিদর্শন করবেন নওয়াজ

পাকিস্তান সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করবেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান রাহিল শরীফ। ভারত সীমান্তের কাছাকাছি কৌশলগত একটি গোপন স্থানে এ মহড়ায় পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী অংশ নেবে। আজ(বুধবার) এ মহড়া অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের দুই কর্মকর্তা বলেছেন, মহড়ায় বিমান, ট্যাংক, কামানসহ ভারি অস্ত্র ব্যবহার করা হবে। বৈরী পরিস্থিতিতে পাক সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে তখন এ মহড়ার আয়োজন করা হলো। কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে সাত পাক সেনা নিহত হওয়ার মাত্র তিন দিনের মাথায় এ মহড়ার ঘোষণা দেয়া হলো। 

এ ছাড়া, সেনাবাহিনী থেকে জেনারেল রাহিলের অবসর নেয়ার দু সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। দেশটির নতুন সেনা প্রধানের নাম এখনো ঘোষণা করা হয় নি।  সে  সময়ে এ মহড়া আয়োজন নিয়েও কৌতূহল বোধ করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/মূসারেজা/১৬