নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে রাশিয়া: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i26107-নতুন_নতুন_সমরাস্ত্র_তৈরি_করবে_রাশিয়া_পুতিন
রাশিয়া নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কৌশলগত আন্তর্জাতিক অস্ত্র ভারসাম্য নিশ্চিত করার জন্য এ পরিকল্পনা নিয়েছে তার সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ০৫:২০ Asia/Dhaka
  • নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে রাশিয়া: পুতিন

রাশিয়া নতুন নতুন সমরাস্ত্র তৈরি করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কৌশলগত আন্তর্জাতিক অস্ত্র ভারসাম্য নিশ্চিত করার জন্য এ পরিকল্পনা নিয়েছে তার সরকার।

প্রেসিডেন্ট পুতিন শুক্রবার কৃষ্ণসাগর তীরবর্তী শহর সোচিতে এক বক্তৃতায় বলেন, আর দশটি দেশের মতোই লেজার, শব্দের চেয়ে দ্রুতগামী বাহন এবং রোবোটিক অস্ত্র তৈরি করবে রাশিয়া।

পদস্থ সেনা কর্মকর্তা ও অস্ত্র প্রস্তুতকারকদের সমাবেশে পুতিন আরো বলেন, বিশ্বব্যাপী কৌশলগত ভারসাম্য রক্ষায় রাশিয়ার সশস্ত্র বাহিনীকে সহায়তা করার লক্ষ্যে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করবে মস্কো।

রুশ প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ রাশিয়ার নিরাপত্তা হুমকিগ্রস্ত করার যেকোনো সামরিক তৎপরতাকে নিস্ক্রিয় করে দেয়া আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক অঙ্গনে শক্তির কৌশলগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করবে রাশিয়া।

প্রেসিডেন্ট পুতিন তার দেশের সম্ভাব্য অস্ত্র কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে দেশটির সেনা কর্মকর্তারা বলেছেন, রাশিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর জন্য নতুন ওয়ারহেড তৈরির পাশাপাশি অত্যাধুনিক লেজার অস্ত্র তৈরির কর্মসূচি হাতে নিয়েছে। সেইসঙ্গে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও নির্মাণ করছে মস্কো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯