সীমান্তে আবার গুলি: ৩ পাকিস্তানি নিহত
https://parstoday.ir/bn/news/world-i26152-সীমান্তে_আবার_গুলি_৩_পাকিস্তানি_নিহত
পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরের কেরি সেক্টরে ভারতীয় সেনাদের গোলাগুলিতে দুই মেয়ে শিশু ও এক তরুণ নিহত হয়েছে। এছাড়া, ভারতীয় সেনাদের গুলিতে চার পাকিস্তানি আহত হয়। পাক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ১৫:৩৩ Asia/Dhaka
  • ভারতীয় সেনাদের গোলা বর্ষণ (ফাইল ফটো)
    ভারতীয় সেনাদের গোলা বর্ষণ (ফাইল ফটো)

পাকিস্তান নিয়ন্ত্রিত আযাদ কাশ্মিরের কেরি সেক্টরে ভারতীয় সেনাদের গোলাগুলিতে দুই মেয়ে শিশু ও এক তরুণ নিহত হয়েছে। এছাড়া, ভারতীয় সেনাদের গুলিতে চার পাকিস্তানি আহত হয়। পাক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা এ কথা জানিয়েছেন।

পুলিশের সহকারী কমিশনার রাজা মোহাম্মাদ আরিফ জানান, ভারতীয় সেনারা সকাল পৌনে দশটার দিকে কোটলি জেলার কেরি সেক্টরে গোলাগুলি শুরু করে। তিনি জানান, ভারতীয় সেনারা অবিরাম ভারী গোলা বর্ষণ করেছে এবং এসব গোলা আবাসিক এলাকায় আঘাত করছে। এর মধ্যে একটি গোলা সাব্‌জকোট গ্রামের একটি বাড়িতে পড়লে এক কিশোর ও তার দুই বোন মারা যায়। এ হামলায় আহত চারজনকে গুরুত্র অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, নিয়ন্ত্রণ রেখার কাছে ভিম্বার সেক্টরের কয়েকটি গ্রামেও ভারতীয় সেনারা গোলা বর্ষণ করছে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানিয়েছেন, সকালে থেকে বিকেল ৩টা পর্যন্ত গোলাগুলি চলেছে এবং এতে অন্তত এক নারী আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, পাক সেনারাও ভারতীয় সেনাদের গোলাগুলির উপযুক্ত জবাব দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯