দায়িত্ব পেয়ে প্রথম সফরে সৌদি গেলেন পাক সেনাপ্রধান
-
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তিনদিনের সরকারি সফরে সৌদি আরব গেছেন। গতকাল (শনিবার) তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর দিয়েছে।
গত ২৯ নভেম্বর জেনারেল কামার পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। দায়িত্ব নিয়ে এক মাসের কম সময়ের মধ্যে তিনি বিদেশ সফরে গেলেন এবং সৌদি আরব দিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে বিদেশ সফর শুরু করলেন। জেনারেল কামার বাজওয়াকে রিয়াদে অভ্যর্থনা জানান সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন আবদুল্লাহ আলে আয়েশ।
তিনদিনের সফরের সময় পাক সেনাপ্রধান সৌদি আরবের শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে তিনি কী বিষয়ে আলোচনা করবেন বা কোন কোন কর্মকর্তার সঙ্গে তার বৈঠক হবে সে বিষয়ে আইএসপিআর বিস্তারিত কিছু বলে নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮