যুদ্ধের সতর্কতায় রাখা হয়েছে রাশিয়ার এস-৪০০ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i30757-যুদ্ধের_সতর্কতায়_রাখা_হয়েছে_রাশিয়ার_এস_৪০০_(ভিডিও)
ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের সতর্কাবস্থায় রেখেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো এবং রাশিয়ার মধ্যাঞ্চলীয় শিল্পপ্রধান এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মস্কো এলাকার অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র বিভাগকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ১৪:১৮ Asia/Dhaka

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে যুদ্ধের সতর্কাবস্থায় রেখেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো এবং রাশিয়ার মধ্যাঞ্চলীয় শিল্পপ্রধান এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মস্কো এলাকার অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র বিভাগকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ডিসেম্বরে মস্কোয় এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আনা হয়; তার আগে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয় দেশটির দক্ষিণাঞ্চলীয় কাপুস্তিন ইয়ার এলাকায়। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনকারী বিভাগের প্রধান দায়িত্ব হচ্ছে-গুরুত্বপূর্ণ রাজ্য, সামরিক, শিল্প ও জ্বালানি স্থাপনার নিরাপত্তা দেয়ার পাশাপাশি সশস্ত্র বাহিনী ও পরিবহন যোগাযোগকে আকাশ পথের হামলা থেকে সুরক্ষা দেয়া।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নানা রকমের ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ৪০০ কিলোমিটার এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ ব্যবস্থা সিরিয়াতেও রুশ সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২