পারস্য উপসাগরে যৌথ মহড়ায় নেমেছে আমিরাত ও ব্রিটিশ নৌবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i31060-পারস্য_উপসাগরে_যৌথ_মহড়ায়_নেমেছে_আমিরাত_ও_ব্রিটিশ_নৌবাহিনী
সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটিশ নৌবাহিনী পারস্য উপসাগরে যৌথ মহড়া শুরু করেছে। দেশ দু’টির মধ্যে সহযোগিতা, সমন্বয় এবং সামরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময় কর্মসূচির আওতায় এ মহড়া চলছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ১৮:৫৫ Asia/Dhaka
  • ‘সি ডেগার ২০১৭’
    ‘সি ডেগার ২০১৭’

সংযুক্ত আরব আমিরাত এবং ব্রিটিশ নৌবাহিনী পারস্য উপসাগরে যৌথ মহড়া শুরু করেছে। দেশ দু’টির মধ্যে সহযোগিতা, সমন্বয় এবং সামরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময় কর্মসূচির আওতায় এ মহড়া চলছে।

আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ডাব্লিউএএম আজ (রোববার) জানিয়েছে, দেশ দু’টির সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করার জন্য ‘সি ডেগার ২০১৭’ নামের মহড়া অনুষ্ঠিত হচ্ছে। মহড়ায় ধারাবাহিক যৌথ সামরিক অনুশীলন চালানো হবে।

মহড়ায় সশস্ত্র বাহিনীর কোন কোন শাখা অংশ নেবে এ খবরে তা উল্লেখ করা হয় নি। এছাড়া, পারস্য উপসাগরের কোন এলাকায় মহড়া চলছে সঠিকভাবে তাও জানানো হয় নি।

গত বছর আবু ধাবির উপকূলে আন্তর্জাতিক মাইন-বিরোধী মহড়ায় অংশ নিয়েছিল ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৫