সব ধরণের হুমকি মোকাবেলায় বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানালেন পাক সেনাপ্রধান
জানুয়ারি ২৪, ২০১৭ ০৫:৩৪ Asia/Dhaka
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দেশটির সেনাকর্মকর্তা এবং সেনাদেরকে সব ধরণের হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
মুলতান গ্যারিসনে পাক কমান্ডো বাহিনী স্ট্রাইক কোর পরিদর্শনের সময়ে এ আহ্বান জানান তিনি । পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। জেনারেল বাজওয়া এ সময়ে বলেন, সৈনিক যে রকম হয় সেনাবাহিনীও সে রকম হয়ে থাকে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী অভিজ্ঞতার মধ্য দিয়ে পাক বাহিনী যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি একে রণপ্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অর্জন হিসেবে অভিহিত করেন। পাশাপাশি প্রচলিত যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাদের প্রস্তুতির প্রশংসাও করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২৪
ট্যাগ