পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল
https://parstoday.ir/bn/news/world-i31713-পাকিস্তান_ভূমি_থেকে_ভূমিতে_নিক্ষেপযোগ্য_পরমাণু_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_চালাল
পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র বা এসএসএম আবাবিলের প্রথম পরীক্ষা চালিয়েছে। পাক সামরিক বাাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৭ ১৫:৩৩ Asia/Dhaka
  • পাকিস্তান ভূমি থেকে ভূমিতে  নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল

পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র বা এসএসএম আবাবিলের প্রথম পরীক্ষা চালিয়েছে। পাক সামরিক বাাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছে।

পরীক্ষা সফল হয়েছে উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ২,২০০ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির একাধিক ওয়ারহেড বা বোমা ফেলার সক্ষমতা আছে। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর পাশাপাশি এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডারকে পরাস্ত করতে পারে। 

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য বাবর-৩ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ করার মাত্র দু’সপ্তাহের মধ্যে আবাবিলের পরীক্ষা চালাল পাকিস্তান।#

পার্সটুডে/মূসা রেজা/২৪