মুসলিম বিশ্বে ইরানের প্রভাবকে স্বাগত জানাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i31955-মুসলিম_বিশ্বে_ইরানের_প্রভাবকে_স্বাগত_জানাল_পাকিস্তান
পাকিস্তান সংসদের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক মুসলিম বিশ্বে ইরানের প্রভাবকে স্বাগত জানিয়েছেন। ইসলামাবাদ সফররত ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজের্দির সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৭ ১৪:০৪ Asia/Dhaka
  • পাকিস্তান সংসদের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক
    পাকিস্তান সংসদের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক

পাকিস্তান সংসদের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক মুসলিম বিশ্বে ইরানের প্রভাবকে স্বাগত জানিয়েছেন। ইসলামাবাদ সফররত ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান আলাউদ্দিন বোরুজের্দির সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পাকিস্তান ইরানকে কেবল ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেই মনে করে না বরং মুসলিম বিশ্বের একটি প্রভাবশালী দেশ হিসেবেও মনে করে।

বৈঠকে উভয়ই ইসলামি দেশগুলো মধ্যে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া, মুসলিম বিশ্বকে বিভক্ত করার ষড়যন্ত্র নস্যাৎ করার আহ্বান জানান তারা।

আলাউদ্দিন বোরুজের্দি পাকিস্তানকে ইরানের ইসলামি ভাই হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

তিন দিনের এ সফরে পাক প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা নাসের খান জানজুয়া, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এবং সিনেটের চেয়ারম্যান রেজা রাব্বানির সঙ্গে সাক্ষাৎ করেছেন আলাউদ্দিন বোরুজের্দি।#

পার্সটুডে/মূসা রেজা/২৮