পাকিস্তানে ৩ বাংলাদেশিসহ কাতারের আমিরের অগ্রবর্তী দলের ১৬ সদস্য গ্রেফতার
https://parstoday.ir/bn/news/world-i32211-পাকিস্তানে_৩_বাংলাদেশিসহ_কাতারের_আমিরের_অগ্রবর্তী_দলের_১৬_সদস্য_গ্রেফতার
পাকিস্তানের আধা সামরিক বাহিনী লেভিস কাতারের আমিরের অগ্রবর্তী দলের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে। এ দলের সদস্যদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৭ ০৮:২৪ Asia/Dhaka
  • পাকিস্তানের আধা সামরিক বাহিনী লেভিসের একটি নিরাপত্তা চৌকি
    পাকিস্তানের আধা সামরিক বাহিনী লেভিসের একটি নিরাপত্তা চৌকি

পাকিস্তানের আধা সামরিক বাহিনী লেভিস কাতারের আমিরের অগ্রবর্তী দলের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে। এ দলের সদস্যদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে।

বেলুচিস্তান প্রদেশের নোশিকি জেলার গালানোর এলাকায় আধা সামরিক বাহিনীর নির্দেশকে তোয়াক্কা না করে তল্লাসি চৌকির নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে চলে যাওয়ার চেষ্টা করলে গাড়ি দিয়ে তাড়া করে তাদের আটক করা হয়।

সরকারি সূত্র থেকে বলা হয়েছে,  কাতারের আমিরের পাখি শিকারের ব্যবস্থা করার জন্য গতকাল(বুধবার) অগ্রবর্তী দলের সদস্যরা চারটি গাড়িতে করে মাশকিলে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে। তল্লাসি চৌকিতে তাদের থামানোর নির্দেশ দেয়া হলে তা গ্রাহ্য না করে নিরাপত্তা বেষ্টনি ভেঙ্গে  চলে যাওয়ার চেষ্টা করে তারা।

আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশী এবং বাকি ১৩ জন পাকিস্তানি বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, আটক গাড়িগুলোকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

পাখি শিকারের জন্য আগামী কয়েক দিনের মধ্যেই কাতারের আমিরের পাকিস্তান সফরের কথা রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২