উত্তর ওয়াজিরিস্তানে বিমান অভিযানে অনেক সন্ত্রাসী নিহত
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ০৫:৫০ Asia/Dhaka
পাকিস্তানের বিমান বাহিনী উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে।
এতে বলা হয়েছে, সন্ত্রাসীরা উত্তর ওয়াজিরিস্তানের উচা বিবি এলাকায় পুনরায় জোট বাধার চেষ্টা করলে গতকাল এ বিমান হামলা করা হয়। এতে অনেক সন্ত্রাসী নিহত এবং তাদের গোপন আস্তানা ধ্বংস হয়েছে।
পাকিস্তানে সপ্তাহব্যাপী সন্ত্রাসী হামলার পর এ বিমান অভিযান চালানো হলো। সর্বশেষ এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল সুফি সাধক লাল শাহবাজ কালান্দারের মাজারে। এতে অন্তত ৮৮ ব্যক্তি নিহত হয়েছে।
এ দিকে, গত সপ্তাহে আইএসপিআর বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঞ্জাবসহ গোটা পাকিস্তান চালানো অভিযানে শতাধিক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০
ট্যাগ