পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণে ইরান প্রস্তুত: নওয়াজের সঙ্গে বৈঠকে রুহানি
https://parstoday.ir/bn/news/world-i33786-পাকিস্তানের_জ্বালানি_চাহিদা_পূরণে_ইরান_প্রস্তুত_নওয়াজের_সঙ্গে_বৈঠকে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দিন দিন বেড়ে চলা পাকিস্তানের বিদ্যুত চাহিদাসহ জ্বালানির চাহিদা পূরণে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০১, ২০১৭ ২৩:৩৫ Asia/Dhaka
  • নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (বামে)
    নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি (বামে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দিন দিন বেড়ে চলা পাকিস্তানের বিদ্যুত চাহিদাসহ জ্বালানির চাহিদা পূরণে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর ১৩তম সম্মেলনের অবকাশে বুধবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি। এ বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।

ইরান ও পাকিস্তানের মধ্যে বিশেষ করে বেসরকারি খাতে আরো বেশি সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, দু দেশের মধ্যে বাণিজ্য ৫০০ কোটি ডলারে তুলতে হলে দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ করা জরুরি। এছাড়া, সম্ভাব্য যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা থেকে দু দেশের সীমান্ত অঞ্চল নিরাপদ রাখার জন্য তেহরান ও ইসলামাবাদকে একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠকে নওয়াজ শরীফ ইরান ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। এতে দু দেশই লাভবান হবে বলে মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২