রাসায়নিক হামলা চালানোর মতো পাগল নন আসাদ: জর্জ গ্যালাওয়ে
https://parstoday.ir/bn/news/world-i36142-রাসায়নিক_হামলা_চালানোর_মতো_পাগল_নন_আসাদ_জর্জ_গ্যালাওয়ে
ব্রিটেনের শ্রমিক দলের সাবেক এমপি জর্জ গ্যালাওয়ে বলেছেন, রাসায়নিক হামলা চালানোর মতো পাগল নন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ওয়েস্টমংগার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেছেন ব্রিটেনের এই স্পষ্টভাষী রাজনীতিবিদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০১৭ ১১:১৯ Asia/Dhaka
  • রাসায়নিক হামলা চালানোর মতো পাগল নন আসাদ: জর্জ গ্যালাওয়ে

ব্রিটেনের শ্রমিক দলের সাবেক এমপি জর্জ গ্যালাওয়ে বলেছেন, রাসায়নিক হামলা চালানোর মতো পাগল নন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ওয়েস্টমংগার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে এ কথা বলেছেন ব্রিটেনের এই স্পষ্টভাষী রাজনীতিবিদ।

তিনি বলেন, পরাজিত শত্রুর বিরুদ্ধে সামরিক ভাবে গুরুত্বপূর্ণ নয় এমন সামরিক হামলা চালিয়ে আমেরিকাকে সরাসরি নিজের বিরুদ্ধে যুদ্ধে নামানোর মতো পাগল নন আসাদ।

তিনি আরো বলেন, যারা এর বিপরীতে কথা বলছেন তারা হয় আহাম্মক কিংবা আপনাকে আহাম্মক বানাতে চাইছেন। এ ছাড়া, এ ধরণের হামলায় কি সুফল আসাদ পেতে পারেন তাও খতিয়ে দেখতে পাঠকের প্রতি আহ্বান জানান তিনি।

কোনো কোনো সংবাদ মাধ্যমের সমালোচনা করছেন তিনি। তিনি বলেন, সংবাদ মাধ্যম এ রকম খবর প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩