মস্কো অঞ্চলে উচ্চ সতর্ক অবস্থা : চলল এস-৪০০ ব্যবস্থার মহড়া
https://parstoday.ir/bn/news/world-i38136-মস্কো_অঞ্চলে_উচ্চ_সতর্ক_অবস্থা_চলল_এস_৪০০_ব্যবস্থার_মহড়া
রাশিয়ার মস্কো অঞ্চলের একটি বিমান প্রতিরক্ষা রেজিমেন্ট আজ(বুধবার) এস-৪০০ ব্যবস্থার মহড়া চালিয়েছে। এর আগে, এস-৪০০ সজ্জিত রেজিমেন্টকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৭ ১৭:০৫ Asia/Dhaka
  • মস্কো অঞ্চলে উচ্চ সতর্ক অবস্থা : চলল এস-৪০০ ব্যবস্থার মহড়া

রাশিয়ার মস্কো অঞ্চলের একটি বিমান প্রতিরক্ষা রেজিমেন্ট আজ(বুধবার) এস-৪০০ ব্যবস্থার মহড়া চালিয়েছে। এর আগে, এস-৪০০ সজ্জিত রেজিমেন্টকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, এস-৪০০ ট্রাম্প এবং পানতিসির-এস বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেনাদের উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়। পরে তারা অনুশীলন কেন্দ্রের দিকে কুচকাওয়াজের মাধ্যমে এগিয়ে যায়। কম্পিউটার পরিচালিত পরিবেশ ফুটিয়ে তোলা পর ছোঁড়া হয় বিমান বিধ্বংসী রকেট ।

এস-৪০০ ট্রাম্পকে ন্যাটো এস-২১ গ্রোলার হিসেবে উল্লেখ করে। আড়াইশ মাইল ব্যাসার্ধের মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানসহ সব ধরণের বিমান, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা আছে এর। #

পার্সটুডে/মূসা রেজা/১৭