ইনজারলিক থেকে জর্দানে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i39490-ইনজারলিক_থেকে_জর্দানে_সেনা_সরিয়ে_নেয়ার_প্রস্তুতি_নিচ্ছে_জার্মানি
জার্মানি তুরস্কের ইনজারলিক ঘাঁটি থেকে নিজ সেনাদের জর্দানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মান আইন প্রণেতাদের ইনজারলিকে ঢুকতে দিতে অস্বীকার করাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিতে চলেছে দেশটি। অবশ্য তার আগে তুরস্কের গত বছরের ব্যর্থ সামরিক অভিযানে জড়িত সন্দেহভাজনদের আঙ্কারার হাতে তুলে দিতে অস্বীকার করেছে জার্মানি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ০৮:২১ Asia/Dhaka
  • ইনজারলিক থেকে জর্দানে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি

জার্মানি তুরস্কের ইনজারলিক ঘাঁটি থেকে নিজ সেনাদের জর্দানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। জার্মান আইন প্রণেতাদের ইনজারলিকে ঢুকতে দিতে অস্বীকার করাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নিতে চলেছে দেশটি। অবশ্য তার আগে তুরস্কের গত বছরের ব্যর্থ সামরিক অভিযানে জড়িত সন্দেহভাজনদের আঙ্কারার হাতে তুলে দিতে অস্বীকার করেছে জার্মানি।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইনজারলিকের বদলে জর্দানের আল-আজরাকে নিজ সেনাদের সরিয়ে নেয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে জার্মানি। ইনজারলিকে মোতায়েন সেনাদের দেখতে যাওয়ার জন্য জার্মান এমপিদের অনুরোধ আবারো তুরস্ক প্রত্যাখ্যাত করার পর এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ইনজারলিক ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জর্দানের আল-আজরাক বিমান বন্দর ইনজারলিকে মতই হবে বলেও জানান তিনি। 

জার্মান সেনাদের ইনজারলিক ছাড়ার বিষয়ে দেশটির মন্ত্রিসভা আগামীকাল আলোচনা ও বিতর্ক করবে বলেও জানান তিনি।

ইনজারলিকে জার্মানির আড়াইশর বেশি সেনা রয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের দায়েশ বিরোধী কথিত অভিযানের অংশ হিসেবে ২০১৫ সালে এ সব সেনাকে সেখানে মোতায়েন করা হয়। এ ছাড়া, কয়েকটি টর্পেডো গোয়েন্দা বিমান এবং উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার কাজে ব্যবহৃত একটি বিমানও মোতায়েন করেছে জার্মানি।#

পার্সটুডে/মূসা রেজা/৬