এরদোগানের অধীনস্ত তুরস্কের জায়গা হবে না ইইউ-তে: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i44770-এরদোগানের_অধীনস্ত_তুরস্কের_জায়গা_হবে_না_ইইউ_তে_জার্মানি
জার্মান ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অধীনে থাকা অবস্থায় তুরস্ক কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য এরদোগান নিজেই আন্তরিক নন বলেও তিনি মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৭ ০৮:১৯ Asia/Dhaka
  • জার্মান ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল
    জার্মান ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল

জার্মান ভাইস চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের অধীনে থাকা অবস্থায় তুরস্ক কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য এরদোগান নিজেই আন্তরিক নন বলেও তিনি মন্তব্য করেন।

গ্যাব্রিয়েল বলেন, “এ পর্যায়ে এটা পরিষ্কার যে, এরদোগান ক্ষমতায় থাকা পর্যন্ত তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে না; এর কারণ আমাদের বিরোধিতা নয় বরং ইউরোপীয় ইউনিয়নের নীতি-আদর্শের বিপরীতে তুর্কি সরকার ও এরদোগান অবস্থান নিয়েছেন।”

গত বছর তুরস্কে সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে যে ধরপাকড় ও দমন-পীড়ন চলছে তার তীব্র বিরোধিতা করে আসছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এছাড়া, প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য এরদোগান তুরস্কে যে গণভোট অুনষ্ঠান করেছে তারও কঠোর সমালোচনা করেছেন ইউরোপের নেতারা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫