সৌদি যুবরাজের ওপর নিষেধাজ্ঞা দিন: এইচআরডাব্লিউ
https://parstoday.ir/bn/news/world-i51569-সৌদি_যুবরাজের_ওপর_নিষেধাজ্ঞা_দিন_এইচআরডাব্লিউ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ দেশটির সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। ইয়েমেন যুদ্ধে বর্বরতা চালানোর জন্য এ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৮ ২২:৫৬ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান
    সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ দেশটির সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। ইয়েমেন যুদ্ধে বর্বরতা চালানোর জন্য এ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

এইচআরডাব্লিউ তার ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৮’ এ বৃহস্পতিবার বলেছে, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে সৌদি আরব বার বার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা করেছে। পাশাপাশি ইয়েমেনের ওপর অবরোধ চাপিয়ে দিয়ে, অবকাঠামো ধ্বংস করে এবং মানবাধিকার কর্মীদের যুদ্ধবিধ্বস্ত প্রদেশগুলোতে যেতে বাধা দিয়ে রাজতান্ত্রিক সৌদি আরব ইয়েমেনে মানবিক সংকট তৈরি করেছে।

সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেন

প্রায় তিন বছর ধরে ইয়েমেনে যুদ্ধাপরাদের নিন্দা করে এইচআরডাব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লিয়াহ হুইটসন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত হুথি নেতাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এখন সৌদি প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমানসহ সামরিক জোটের নেতাদের ওপর বিস্তৃত করা উচিত। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ও গুচ্ছ বোমা দিয়ে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ও হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করেছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮