‘ইয়েমেনকে ইরানি ক্ষেপণাস্ত্র দেয়ার অভিযোগ প্রমাণ করতে পারেনি আমেরিকা’
https://parstoday.ir/bn/news/world-i52293-ইয়েমেনকে_ইরানি_ক্ষেপণাস্ত্র_দেয়ার_অভিযোগ_প্রমাণ_করতে_পারেনি_আমেরিকা’
রাশিয়া বলেছে, ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে আমেরিকা যে প্রমাণ তুলে ধরেছে তা অসম্পূর্ণ। এ ছাড়া, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০৪:৩৪ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া
    জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া

রাশিয়া বলেছে, ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে আমেরিকা যে প্রমাণ তুলে ধরেছে তা অসম্পূর্ণ। এ ছাড়া, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে মস্কো।

সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি নিরাপত্তা পরিষদে নিযুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে সমরাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ প্রদর্শন করেন। তিনি দাবি করেন, এটি হচ্ছে ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে দেয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ।

ওই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ শেষে জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বুধবার সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণের জন্য হ্যালির পক্ষ থেকে প্রদর্শিত ধ্বংসাবশেষ যথেষ্ট নয়। তিনি আরো বলেন, “ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান।”

নিকি হ্যালি

ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে সে সম্পর্কে নেবেনজিয়া বলেন, “আমরা কিছু পদক্ষেপের ব্যাপারে কিছু অস্পষ্ট কথাবার্তা শুনতে পাচ্ছি। যদি এ ধরনের কিছু উত্থাপন করা হয় আমরা সেটা দেখব। আমরা দেখার আগেই কোনো বিষয় সম্পর্কে অগ্রিম মন্তব্য করতে পারি না।”

রুশ রাষ্ট্রদূত বলেন, ইয়েমেনের কাছে অনেক পুরনো অস্ত্রের ভাণ্ডার রয়েছে। “কাজেই আমি এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১