অবশেষে হারের স্বাদ পেল বেলজিয়াম, তৃতীয়বারের মতো ফাইনালে ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i59967-অবশেষে_হারের_স্বাদ_পেল_বেলজিয়াম_তৃতীয়বারের_মতো_ফাইনালে_ফ্রান্স
ফিফা র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০০৬ সালে রানার্সআপ হয়েছিল তারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১০, ২০১৮ ২২:১৮ Asia/Dhaka
  • হাস্যোজ্জ্বল কিলিয়ান এমবাপে
    হাস্যোজ্জ্বল কিলিয়ান এমবাপে

ফিফা র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও ২০০৬ সালে রানার্সআপ হয়েছিল তারা।

সেন্ট পিটার্সবার্গে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ৫১ মিনিটে স্যামুয়েল উমিতিতি হেড থেকে আসা একমাত্র গোলে জিতেছে দিদিয়ের দেশমের দল। অন্যদিকে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল বেলজিয়াম।

তবে, ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যেতে পারত বেলজিয়াম। ফ্রান্সের খেলোয়াড়রা পায়ে বল রাখতে না পারায় ১৫ মিনিটে সুযোগ তৈরি করেন কেভিন ডি ব্রুইন। তিনি পাস দেন ইডেন হ্যাজার্ডকে। বেলজিয়ান অধিনায়কের নিচু শট গোলবারের পাশ দিয়ে চলে যায়।

স্যামুয়েল উমিতিতির একমাত্র গোলে ফাইনালে ফ্রান্স

তিন মিনিটর পর ফ্রান্স পায় ম্যাচের প্রথম সুযোগ। বক্সে বাইরে থেকে ব্লাইস মাতুইদির আচমকা শট, বেলজিয়াম গোলরক্ষক বল নিয়ন্ত্রণে নিয়ে নেন।

২২ মিনিটে বেলজিয়ামের চমৎকার একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ফ্রান্সের গোলরক্ষক। বক্সের বাইরে থেকে বেঞ্জামিন পাভার্ডের চমৎকার শট ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেন হুগো লরিস।

৩১ মিনিটে ফ্রি কিক থেকে বল নিয়ে পাভার্দ বক্সের মধ্যে ক্রস দেন। অলিভিয়ের জিরুদের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর আন্তোয়ান গ্রিয়েজমানের নিখুঁত ফ্রি কিক বেলজিয়ান রক্ষণদেয়াল ভেদ করে বক্সে জায়গা করে নেয়। কিলিয়ান এমবাপে পাস দেন জিরুদকে। চেলসি ফরোয়ার্ডের দুর্বল ফিনিশিংয়ে বল জালে জড়ায়নি।

৩৯ মিনিটে এমবাপের পাস থেকে বেঞ্জামিন পাভার্দ লক্ষ্যে শট নিয়েছিলেন কিন্তু কোর্তোয়ার বাড়িয়ে দেয়া পা ব্যর্থ করে দেয় তাকে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নিতে বেশি সময় নেয়নি ফরাসিরা। ম্যাচের ৫১ মিনিটে স্যামুয়েল উমতিতির গোলে এগিয়ে যায় ফ্রান্স। চার মিনিট পর এমবাপের দারুণ ব্যাকহিলে বল পেয়ে শট নিয়েছিলেন অলিভিয়ে জিরুদ। তবে আর্সেনালের এই ফরোয়ার্ডের শট আটকায় রক্ষণে।

৮১তম মিনিটে আক্সেল উইতসেলের বাঁক খাওয়া শট ফিরিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক লরিস। অন্য প্রান্তে যোগ করা ছয় মিনিটে গ্রিজমান আর কোরোঁতাঁ তোলিসোর দুটো শট ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি কোর্তোয়া।

ম্যাচে সমতা আনার দারুণ কিছু সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। ফাইনালে উঠতে না পারলেও পুরো আসরেই বেশ নজর কেড়েছে তারা। আগামী ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী মাঠে নামবে রর্বের্তো মার্তিনেসের দল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১