ইন্দোনেশিয়ায় মারাত্মক ভূমিকম্প: ১৩ নিহত, শত শত আহত
https://parstoday.ir/bn/news/world-i60412-ইন্দোনেশিয়ায়_মারাত্মক_ভূমিকম্প_১৩_নিহত_শত_শত_আহত
ইন্দোনেশিয়ায় মারাত্মক ভূমিকম্পে অন্তত ১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে মালয়েশিয়ার এক নাগরিক আছে বলে জানা গেছে। ভূমিকম্পটি ৬.৪ মাত্রার ছিল বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৯, ২০১৮ ১২:০৮ Asia/Dhaka
  • ইন্দোনেশিয়ায় মারাত্মক ভূমিকম্প: ১৩ নিহত, শত শত আহত

ইন্দোনেশিয়ায় মারাত্মক ভূমিকম্পে অন্তত ১৩ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে মালয়েশিয়ার এক নাগরিক আছে বলে জানা গেছে। ভূমিকম্পটি ৬.৪ মাত্রার ছিল বলে জানানো হয়েছে।

পর্যটকদের কাছে জনপ্রিয় দেশটির লোমবো দ্বীপে আজ(রোববার) স্থানীয় সময় সকাল সাতটায় এ ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপটি পূর্ব বালি থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সৈকত এবং হাইকিংয়ের জন্য দ্বীপটি দেশ-বিদেশের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ।

ভূমিকম্পের কেন্দ্র

ভূমিকম্পে শত শত মানুষ আহত এবং  হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কংক্রিটের বড় বড় খণ্ড এবং ঘরবাড়ির ধ্বংসাবশেষের আঘাতে বেশির ভাগ মানুষ হতাহত হয়েছে।

 উত্তরাঞ্চলীয় লোমবকের মাতারাম নগরী থেকে ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ  জানিয়েছে। ভূমিকম্পের পরপরই আফটার শক নামে পরিচিত ছোটবড় ৬০টি বেশি ভূমিকম্প হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় আকারের ভূমিকম্প ৫.৭ মাত্রার ছিল।

 

পার্সটুডে/মূসা রেজা/২৯