রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জনের প্রাণহানি
https://parstoday.ir/bn/news/world-i60582-রাশিয়ায়_হেলিকপ্টার_বিধ্বস্ত_হয়ে_১৮_জনের_প্রাণহানি
রাশিয়ার ক্রাসনয়ারস্ক অঞ্চলে আজ (শনিবার) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৪, ২০১৮ ১৩:৩৯ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

রাশিয়ার ক্রাসনয়ারস্ক অঞ্চলে আজ (শনিবার) একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, ১৫ যাত্রী ও তিন ক্রু নিয়ে আজ স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারটি ইগার্ক শহরের কাছে ভেঙে পড়ে। ইগার্ক বিমানবন্দর থেকে বিধ্বস্ত হওয়ার স্থানটি দুই কিলোমিটার দূরে অবস্থিত।

বার্তা সংস্থাটি জানিয়েছে, হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে। এটির জ্বালানি ট্যাংক পূর্ণ থাকার পরও কেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তার কারণ জানা যায়নি।

হেলিকপ্টারটিতে করে একটি তেল কূপের কর্মীরা কর্মস্থলে যাচ্ছিলেন। নিহতদের লাশ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪