রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে বাল্টিকে মোতায়েন হচ্ছে ব্রিটিশ যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i8119-রুশ_আগ্রাসন’_ঠেকাতে_বাল্টিকে_মোতায়েন_হচ্ছে_ব্রিটিশ_যুদ্ধবিমান
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফালোন বলেছেন, বাল্টিক অঞ্চলে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বা আরএএফ’এর বিমান মোতায়েন করা হবে। এ লক্ষ্যে আরএএফ চারটি টাইফুন জঙ্গিবিমান মোতায়েন করা হবে বলে ঘোষণা করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৬ ১১:৪৬ Asia/Dhaka
  • রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে বাল্টিকে মোতায়েন হচ্ছে ব্রিটিশ যুদ্ধবিমান

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফালোন বলেছেন, বাল্টিক অঞ্চলে রাশিয়ার কথিত আগ্রাসন ঠেকাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর বা আরএএফ’এর বিমান মোতায়েন করা হবে। এ লক্ষ্যে আরএএফ চারটি টাইফুন জঙ্গিবিমান মোতায়েন করা হবে বলে ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, পূর্ব ইউরোপীয় গণতান্ত্রিক দেশগুলোর প্রতি দেয়া অঙ্গীকার এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। দৈনিক ২৪ ঘণ্টা,সপ্তাহে সাতদিন এ সব বিমান বাল্টিক আকাশসীমায় রাশিয়ার কথিত আগ্রাসন মোকাবেলা করতে প্রস্তুত থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, আগামী চার মাস আরএএফ বিমানগুলো ওই অঞ্চলে মোতায়েন থাকবে।

উপর্যুপরি তৃতীয় বছর একই দায়িত্ব পালন করছে ব্রিটেন। এর আগের বার এ দায়িত্ব পালনকালে টাইফুন যুদ্ধবিমানগুলো ৪০ বারের বেশি রুশ বিমানের গতিরোধ করেছ এবং ১৭ তার রুশ বিমানকে ধাওয়া করেছে।#

মূসা রেজা/৩০