সিরিয়ায় সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করতে আমেরিকার বাধা
https://parstoday.ir/bn/news/world-i9025-সিরিয়ায়_সন্ত্রাসীদের_কালো_তালিকাভুক্ত_করতে_আমেরিকার_বাধা
সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম ও আহরার আশ-শামকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইউক্রেন। এই দুই সন্ত্রাসী গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি রাশিয়া তাদেরকে শান্তি আলোচনা থেকেও বাইরে রাখতে চেয়েছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১১, ২০১৬ ১৩:৪৩ Asia/Dhaka
  • সিরিয়ায় সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করতে আমেরিকার বাধা

সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জয়শুল ইসলাম ও আহরার আশ-শামকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করার বিষয়ে রাশিয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং ইউক্রেন। এই দুই সন্ত্রাসী গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি রাশিয়া তাদেরকে শান্তি আলোচনা থেকেও বাইরে রাখতে চেয়েছিল।

কিন্তু রুশ প্রস্তাবের বিরোধিতা করে এসব দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছে, সিরিয়ায় যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলছে তা এগিয়ে নিতে এখন জয়শুল ইসলামকে কালো তালিকাভুক্ত করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে বলে তারা দাবি করেছে। কিন্তু রাশিয়া বলছে, এ দুই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার সম্পর্ক রয়েছে; সে কারণে তাদের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে না।

উগ্র সন্ত্রাসী এসব গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে সর্বসম্মত ঐক্য হতে হবে। কিন্তু চার দেশ এর বিরোধিতা করায় রাশিয়ার প্রচেষ্টা আটকে গেছে। তবে এ বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করে নি।#

সিরাজুল ইসলাম/১১