আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা তুর্কি রাজনীতিবিদের!
https://parstoday.ir/bn/news/world-i9451-আরেকটি_রুশ_যুদ্ধবিমান_ভূপাতিত_করার_ইচ্ছা_তুর্কি_রাজনীতিবিদের!
তুরস্কের রাজনীতিবিদ সামিল তাইয়্যার রাশিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউরোলিগের বাস্কেটবল খেলায় রাশিয়ার সিএসকেএ দল তুর্কি ফেনাবাসে দলকে পরাজিত করার পর টুইটার বার্তায় এ ইচ্ছার কথা ব্যক্ত করেন তুর্কি সংসদের সদস্য তাইয়্যার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৬ ০৭:২৫ Asia/Dhaka
  • আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা তুর্কি রাজনীতিবিদের!

তুরস্কের রাজনীতিবিদ সামিল তাইয়্যার রাশিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউরোলিগের বাস্কেটবল খেলায় রাশিয়ার সিএসকেএ দল তুর্কি ফেনাবাসে দলকে পরাজিত করার পর টুইটার বার্তায় এ ইচ্ছার কথা ব্যক্ত করেন তুর্কি সংসদের সদস্য তাইয়্যার।

তুর্কি-সিরিয়া সীমান্তে গত নভেম্বরে২৪ তারিখে রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। সিরিয়ার আকাশসীমায় থাকার সময়ে এ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। বিমানের দুই চালক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও নিচে থেকে ছোঁড়া গুলিতে পাইলট নিহত হন। অবশ্য কো-পাইলট শেষপর্যন্ত প্রাণে রক্ষা পেয়েছিলেন।

এ ঘটনাকে কেন্দ্র তুরস্কের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। এ জাতীয় পদক্ষেপগুলোর অন্যতম হলো তুর্কি কর্মী নিয়োগ এবং তুরস্ক থেকে খাদ্য আমদানির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ।#

পার্সটুডে/মূসা রেজা/১৬