-
‘সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রতিষ্ঠা করেছে আইআরজিসি’
আগস্ট ১০, ২০১৬ ১৩:৪০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’তে গণ-সম্পৃক্ততা সৃষ্টি করে দেশের সীমান্তে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিশেষ করে ইরানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন আইআরজিসি’র সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।
-
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আইআরজিসির অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত
জুলাই ২৪, ২০১৬ ১২:১১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আলাদা অভিযান চালিয়ে দু’টি সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় দুই ডজন সদস্যকে হত্যা করেছে।
-
তুর্কি সীমান্তের কাছে বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল: নিহত ১
জুলাই ২১, ২০১৬ ২০:৪৫ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তুর্কি সীমান্তবর্তী ইরানে ‘পশ্চিম আজারবাইজান’ প্রদেশে চার সদস্যের একটি বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল করে দিয়েছে। প্রতিবেশী দেশ তুরস্ক থেকে এ সব অপরাধী ইরানের ভূখণ্ডে ঢুকেছিল।
-
‘পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজের প্রতি কড়া নজর রাখছে আইআরজিসি’
জুলাই ১২, ২০১৬ ১৯:২৮ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর সেকেন্ড –ইন- কমান্ড ফ্লোটিলা অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি আজ(মঙ্গলবার) বলেছেন, পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজের ওপর কড়া নজর রাখছে ইরান।
-
ইরানে আইআরজিসি’র অভিযানে বিপ্লব বিরোধী আরো ২ সন্ত্রাসী নিহত
জুলাই ০৭, ২০১৬ ২০:০৮ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হাতে আরো দুই বিপ্লব বিরোধী নিহত হয়েছে। আইআরজিসি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন রাজাভি ইরানের ফার্স সংবাদ সংস্থাকে এ কথা জানান।
-
লেবাননে ১ লাখ 'কায়েম' ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে তাক করা আছে: ইরানি কমান্ডার
জুলাই ০১, ২০১৬ ১৭:৩০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল চূড়ান্ত ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে এবং লেবানন থেকে এক লাখেরও বেশি 'কায়েম' ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে তাক করা আছে।
-
সন্ত্রাসী গোষ্ঠীর ১১ সদস্যের একটি চক্রকে ধ্বংস করে দিয়েছে আইআরজিসি
জুন ২৮, ২০১৬ ১১:৫৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরান বিরোধী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীর ১১ সদস্যের একটি চক্রকে ধ্বংস করে দিয়েছে।
-
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আইআরজিসির অভিযানে ৫ সন্ত্রাসী নিহত
জুন ২৬, ২০১৬ ১৩:১৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে বিপ্লব বিরোধী গোষ্ঠীর পাঁচ অস্ত্রধারী দস্যুকে হত্যা করেছে।
-
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আইআরজিসির সঙ্গে কুর্দি গেরিলাদের সংঘর্ষ
জুন ২৫, ২০১৬ ১৩:৩৯ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি যোদ্ধারা ওই গ্রামে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালানার চেষ্টা করলে আইআরজিসির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
-
'আটক সন্ত্রাসীরা ওয়াশিংটন ও রিয়াদের মদদ পাওয়ার কথা স্বীকার করেছে'
জুন ২৪, ২০১৬ ১১:০৮গত সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আটক একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা স্বীকার করেছে, তাদের প্রতি সৌদি আরব এবং আমেরিকার মদদ রয়েছে। এ খবর জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।