-
ইরানের পারমাণবিক ডকট্রিন বদলায়নি, তবে ভবিষ্যতে কী হবে জানি না: রেজায়ি
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১০:৩০পার্সটুডে: ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, ইরান এখনো বিপ্লবের শহীদ নেতার ফতোয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেদের পারমাণবিক ডকট্রিন পরিবর্তন করেনি। তবে ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।
-
এখানকার দেশগুলোকেই মিলে মিশে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২১:০২পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ‘গ্লোবাল ডায়ালগ ফোরামে’ জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোর নিজেদেরই নিশ্চিত করতে হবে।
-
পরমাণু স্থাপনায় হামলা ইস্যুতে নিরাপত্তা পরিষদকে সোচ্চার হতে বলল ইরান
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৫:৫৫পার্সটুডে- জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ভিয়েনা কার্যালয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী রাষ্ট্রদূত ও প্রতিনিধি রেজা নাজাফি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের ৭০তম অধিবেশনে আইএইএর সুরক্ষা ব্যবস্থার আওতাধীন পারমাণবিক স্থাপনা ও সাইটে যেকোনো হামলা বা হামলার হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
-
ইরান-বিরোধী প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৫:৩৫পার্সটুডে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান-বিরোধী খসড়া প্রস্তাবের ব্যর্থতার কথা উল্লেখ করে এক বার্তায় রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন: রাশিয়া ও চীনের মূল্যবান সমর্থন প্রশংসার যোগ্য এবং ইতিহাসে লিপিবদ্ধ থাকবে।
-
কুম্ভিরাশ্রু বন্ধ করুন: মানবাধিকার প্রসঙ্গে ফ্রান্সের প্রতি ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৪:২৭পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তাঁর ফরাসি সমকক্ষ জ্যাঁ-নোয়েল ব্যারোর সাম্প্রতিক বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন।
-
রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৩:৫৩পার্সটুডে: হোয়াইট হাউস ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের «রাশিয়া ও ইরান নিষেধাজ্ঞা—লিন্ডসি ও. গ্রাহাম» বিলটিতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেছেন।
-
পাকিস্তানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল ইরান
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১২:৫১পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরের পুলিশ কেন্দ্রের কাছে একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়েছেন।
-
জাতিসংঘে অপমানিত ওয়াশিংটন; ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা রুখে দিল রাশিয়া ও চীন
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১১:৪২পার্সটুডে: ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে গঠিত ১৭৩৭ কমিটির সহায়তাকারী বিশেষজ্ঞ প্যানেলের ম্যান্ডেট বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি প্রস্তাব বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন ভেটো দিয়েছে।
-
'মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান শিকারের যুগ শুরু হয়েছে, এ বাস্তবতা মেনে নিন'
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:৪৪পার্সটুডে: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমান “শিকার” করার যুগ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
-
'বিপ্লবের সর্বোচ্চ নেতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমরা আলোচনা করব না'
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ২০:৪৮পার্সটুডে: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতার সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। তিনি আরও বলেন, আল্লাহর সহায়তার আশ্রয় নিয়ে আমাদের শত্রুর বিপজ্জনক ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে।