• চীনের মধ্যস্থতা চাওয়ায় আমেরিকার ব্যর্থতা প্রমাণিত হয়েছে: হুথি

    চীনের মধ্যস্থতা চাওয়ায় আমেরিকার ব্যর্থতা প্রমাণিত হয়েছে: হুথি

    ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১১:৫৬

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে ইয়েমেনের হামলা ঠেকাতে চীনের সাহায্য গ্রহণের যে চেষ্টা আমেরিকা করছে তাতে প্রমাণিত হয়, ওয়াশিংটন ও লন্ডনের এ সংক্রান্ত মিশন ব্যর্থ হয়েছে।

  • এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা

    এবার মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা

    ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১২:৩২

    ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য জানিয়েছেন।

  • ইয়েমেনে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন

    ইয়েমেনে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন

    ফেব্রুয়ারি ০১, ২০২৪ ১০:০০

    ইয়েমেনের ওপর আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালানোর প্রেক্ষাপটে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের ওপর নতুন করে এই হামলা চালালো।

  • ‘মার্কিন হুমকিতে ইসরাইল-বিরোধী অভিযান বন্ধ হবে না’

    ‘মার্কিন হুমকিতে ইসরাইল-বিরোধী অভিযান বন্ধ হবে না’

    জানুয়ারি ৩১, ২০২৪ ১১:৫০

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, মার্কিন হুমকির কারণে তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না। তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে।

  • 'লোহিত সাগরে মার্কিন আধিপত্যের বেদনাদায়ক যবনিকাপাত ঘটাব'

    'লোহিত সাগরে মার্কিন আধিপত্যের বেদনাদায়ক যবনিকাপাত ঘটাব'

    জানুয়ারি ৩১, ২০২৪ ০৬:৩৮

    গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের সমর্থনে মার্কিন ও ব্রিটিশ সরকার লোহিত সাগরকে সামরিকীকরণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন।

  • মার্কিন ঘাঁটিতে হামলায় জড়িত থাকার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ইরান

    মার্কিন ঘাঁটিতে হামলায় জড়িত থাকার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ইরান

    জানুয়ারি ২৯, ২০২৪ ০৭:৪৯

    সিরিয়া-জর্দান সীমান্তে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে গতকালের ড্রোন হামলার জন্য ব্রিটিশ সরকার ইরানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তার দেশকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ও বাগাড়ম্বর করায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামরনের প্রচণ্ড সমালোচনা করেছেন।

  •  ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরাইলে যাচ্ছিল

    ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরাইলে যাচ্ছিল

    জানুয়ারি ২৮, ২০২৪ ০৬:৫৩

    শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাংকারটি ইসরাইলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে বৈরুত-ভিত্তিক আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং ইসরাইলে যাচ্ছিল। 

  •  ‘সাগরের যেকোনো স্থানে শত্রুর জাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা আমাদের আছে’

    ‘সাগরের যেকোনো স্থানে শত্রুর জাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা আমাদের আছে’

    জানুয়ারি ২৮, ২০২৪ ০৬:১৪

    ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, লোহিত সাগর, আরব সাগর ও ভূমধ্য সাগরের যেকোনো স্থানে শত্রুর যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার ক্ষমতা তাদের রয়েছে। সানা এমন সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করল যখন গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গত অক্টোবর থেকে ইসরাইলের সঙ্গে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

  • মার্কিন যুদ্ধজাহাজ ও ব্রিটিশ তেল ট্যাংকারে হুথিদের আঘাত; ট্যাংকারে আগুন

    মার্কিন যুদ্ধজাহাজ ও ব্রিটিশ তেল ট্যাংকারে হুথিদের আঘাত; ট্যাংকারে আগুন

    জানুয়ারি ২৭, ২০২৪ ০৬:৫১

    এডেন উপসাগরে একটি মার্কিন রণতরী এবং একটি ব্রিটিশ তেল ট্যাংকারে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী।  হামলায় মার্কিন রণতরীটির ক্ষয়ক্ষতির ধরন ঘোষণা করা না হলেও এর ফলে ব্রিটিশ তেল ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

  • ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত থাকবে

    ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত থাকবে

    জানুয়ারি ২৬, ২০২৪ ১৫:৩৬

    ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুতি বলেছেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজের ওপর হামলা অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে।