-
এক আইফোন আনলক করতে এফবিআইএ'র ব্যয় সাড়ে ১০ কোটি টাকা
এপ্রিল ২২, ২০১৬ ১২:৪৫আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্ডিনো কাউন্টির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির আইফোন আনলক করতে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই ১৩ লাখ ডলারের বেশি ব্যয় করেছে। বাংলাদেশি মুদ্রায় ব্যয়ের পরিমাণ দশ কোটি ৪০ লাখ টাকা। এ কাজে সংস্থাটির প্রধানের সাত বছরের বেতন-ভাতার চেয়েও বেশি অর্থ ব্যয়ের কথা স্বীকার করেছেন এফবিআই পরিচালক জেমস কমে। তিনি বৃহস্পতিবার লন্ডনে অ্যাসপেন সিকিউরিটি ফোরামের বৈঠকে এ কথা জানিয়েছেন।