• সিরিয়ায় আসাদের সঙ্গে কোনো কূটনীতি নয়: এরদোগান

    সিরিয়ায় আসাদের সঙ্গে কোনো কূটনীতি নয়: এরদোগান

    আগস্ট ২৫, ২০১৬ ০১:৫১

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কোনোরকম কূটনৈতিক আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক যোগাযোগ হবে না।

  • শিগগিরি পাকিস্তান সফরে যাবেন এরদোগান

    শিগগিরি পাকিস্তান সফরে যাবেন এরদোগান

    আগস্ট ১৯, ২০১৬ ০৮:৪৯

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, শিগগিরি তিনি পাকিস্তান সফর করবেন। বিপদের সময় ইসলামাবাদ তুরস্কের পাশে দাঁড়ানোর জন্য তিনি দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ দিতে এ সফরে যাবেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

  • তুর্কি-ইরানি-রুশ জোট গড়তে তেহরানে আসবেন এরদোগান: রিপোর্ট

    তুর্কি-ইরানি-রুশ জোট গড়তে তেহরানে আসবেন এরদোগান: রিপোর্ট

    আগস্ট ১৮, ২০১৬ ১০:১৫

    তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী কয়েক সপ্তাহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এক সফরে তেহরানে আসছেন বলে লন্ডনের একটি আরবি দৈনিক খবর দিয়েছে।

  • গুলেনকে নাহয় তুরস্ককে বেছে নিতে হবে: আমেরিকাকে এরদোগান

    গুলেনকে নাহয় তুরস্ককে বেছে নিতে হবে: আমেরিকাকে এরদোগান

    আগস্ট ১১, ২০১৬ ০৮:৫০

    আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে তুরস্কের কাছে তুলে দিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী আংকারায় প্রেসিডেন্ট প্রসাদের বাইরে জড়ো হওয়া হাজার হাজার সরকার সমর্থকের উদ্দেশে গতকাল (বুধবার) দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

  • রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে: এরদোগান

    রাশিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে: এরদোগান

    আগস্ট ০৯, ২০১৬ ০৫:১৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। রাশিয়ার তাস সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। আসন্ন রাশিয়া সফরের আগে এ আহ্বান জানানো হলো। এ সফরকালে সেইন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান।

  • জনগণ চাইলে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে: এরদোগান

    জনগণ চাইলে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে: এরদোগান

    আগস্ট ০৮, ২০১৬ ০৭:৩২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “জনগণ যদি মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি ফিরিয়ে আনতে চায় তবে রাজনৈতিক দলগুলো তাই করতে বাধ্য। জনগণ চাইলে এমন সিদ্ধান্ত নেয়া হবে।”

  • গুলেন সবার জন্য হুমকি: এরদোগান

    গুলেন সবার জন্য হুমকি: এরদোগান

    আগস্ট ০৬, ২০১৬ ০৮:২২

    আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন শুধু তুরস্কের জন্য নয় বরং তিনি যে দেশে অবস্থান করবেন সে দেশের জন্যই হুমকি। এ মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

  • গুলেনকে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন এরদোগান

    গুলেনকে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন এরদোগান

    আগস্ট ০৩, ২০১৬ ১০:৫৫

    আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে আংকারার কাছে ফেরত না দেয়ায় ধৈর্যহারা হয়ে পড়ছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার জন্য এরদোগান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গুলেনকে অভিযুক্ত করে আসছেন।

  • তুরস্কে বরখাস্ত হলো আরো ১,৪০০ সেনা

    তুরস্কে বরখাস্ত হলো আরো ১,৪০০ সেনা

    জুলাই ৩১, ২০১৬ ১৩:০৫

    তুরস্ক আরো প্রায় এক হাজার ৪০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসরত বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলানের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে এ সব সেনাকে বরখাস্ত করা হয়। তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলানকে দায়ী করছে আঙ্কারা।

  • আমেরিকা অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে: এরদোগান

    আমেরিকা অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে: এরদোগান

    জুলাই ২৯, ২০১৬ ২১:৪৩

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গত ১৫ জুলাই সংঘটিত ব্যর্থ সেনা অভ্যুত্থানকারীদের পক্ষ নিচ্ছে আমেরিকা। তুরস্কে গণ-গ্রেফতার ও বিরোধীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন সরকারের সমালোচনার পর এরদোগান এ মন্তব্য করলেন। তিনি বলেছেন, অভ্যুত্থান-ষড়যন্ত্রকারীদের পাশে দাঁড়ানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত আংকারা সরকারকে সমর্থন করা।