-
ট্রাম্পের পরিকল্পনা শান্তির বিরুদ্ধে: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৫:১০আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের নামে যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শান্তি-বিরোধী একটি পরিকল্পনা। তিনি বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।
-
ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকচ করলেন ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান
জানুয়ারি ২৯, ২০২০ ২১:১৩ইহুদিবাদী ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত শান্তি চুক্তি প্রকাশ করেছেন তা কোন শান্তি পরিকল্পনা নয় এমনকি তা কোনো শান্তি পরিকল্পনার ভিত্তিও হতে পারে না। ইসরাইলের জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।
-
ট্রাম্পের ‘শান্তি চুক্তি’র বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক দেশগুলোকে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান
জানুয়ারি ২৯, ২০২০ ১৪:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথিত শান্তি চুক্তির যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার বিরুদ্ধে আঞ্চলিক যেসব দেশ লড়াই করতে চাই তাদেরকে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষিত এই কথিত ডিল অব দ্য সেঞ্চুরি এরইমধ্যে মুসলিম উম্মাহর জন্য মারাত্মক ঝুঁকি' সৃষ্টি করেছে।
-
শান্তি চুক্তির নামে ইসরাইলের ‘পকেট ভর্তি’; ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যের জনমত
জানুয়ারি ২৯, ২০২০ ১২:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে মূলত ইসরাইলের স্বার্থ সংরক্ষণের যে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা চুক্তি প্রকাশ করেছেন তাতে মধ্যপ্রাচ্যের জনগণ ফুঁসে উঠেছে।
-
আমেরিকা উন্মুক্ত আকাশ চুক্তি বাতিল করলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া
নভেম্বর ০৭, ২০১৯ ১৬:৫৩রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি উন্মুক্ত আকাশ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া। ১৭ বছর আগে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ওই চুক্তি হয় যার আওতায় দুই দেশ একে অপরের আকাশে নজরদারি বিমান পরিচালনা করতে পারে।
-
১,৫০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি করল চীন ও ফ্রান্স
নভেম্বর ০৭, ২০১৯ ১১:২৪চীন এবং ফ্রান্স দেড় হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন চীন সফরে গিয়ে এ চুক্তি সই করেন এবং গতকাল (বুধবার) চীনের একজন সরকারি কর্মকর্তা সংবাদ ব্রিফিংয়ে মাধ্যমে এ তথ্য জানান।
-
সিন্ধু নদের পানি ভিন্নখাতে নিলে আগ্রাসন বলে গণ্য করা হবে: পাকিস্তান
অক্টোবর ১৮, ২০১৯ ১৪:৫৩ঐতিহাসিক ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করার ব্যাপারে ভারতকে সতর্ক করে পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলে তাকে আগ্রাসন হিসেবে গণ্য করবে পাকিস্তান। ভারতের এই ধৃষ্টতাপূর্ণ পদক্ষেপের জবাব দেয়ার অধিকার ইসলামাবাদ রাখে বলেও মন্তব্য করেছে দেশটি।
-
শেষ পর্যন্ত ভেঙেই গেল রুশ-মার্কিন চুক্তি
আগস্ট ০২, ২০১৯ ১৩:৩২শেষ পর্যন্ত আমেরিকা ও রাশিয়ার মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিল হয়ে গেল। আমেরিকা আজ (শুক্রবার) নিজেকে প্রত্যাহার করে নেয়ার মধ্যদিয়ে এ চুক্তির আনুষ্ঠানিক মৃত্যু হয়। আমেরিকার সরে যাওয়ার পর রাশিয়াও চুক্তি বাাতিলের ঘোষণা দিয়েছে।
-
আইএনএফ চুক্তি ভেঙে পড়ায় নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া
আগস্ট ০২, ২০১৯ ১০:০৫“রাশিয়া ও আমেরিকার মধ্যকার ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি শেষ, আমরা এখন নতুন নতুন অস্ত্র দেখব। এ বিষয়ে রাশিয়া এরইমধ্যে প্রস্তুতি নিয়েছে।” ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রুশ সামরিক বিশেষজ্ঞ পাভেল ফেলজেনহাওয়ার।
-
আমেরিকাকে ক্ষেপণাস্ত্র ও স্ট্রাইক ড্রোন ধ্বংস করতে হবে: রাশিয়া
ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ১৫:০৮রাশিয়া বলেছে, স্নায়ুযুদ্ধের সময় সই হওয়া অস্ত্র চুক্তির আওতায় যেসব অস্ত্র নিষিদ্ধের তালিকায় পড়েছে আমেরিকাকে তা ধ্বংস করতে হবে। পাশাপাশি ওয়াশিংটনকে ওই চুক্তি বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে। সম্প্রতি আমেরিকা এ চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে।