-
রুশ-চীন কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে ‘থাড’: শি জিনপিং
জুলাই ০৩, ২০১৭ ০৬:২১চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড' মোতায়েনের মধ্য দিয়ে চীন ও রাশিয়াসহ গোটা অঞ্চলের কৌশলগত স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো সফরের আগে রুশ সংবাদ সংস্থা তাস এবং রুশ দৈনিক রোসিইসকিয়া গ্যাজেতাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার হটাতে যুদ্ধবিমান পাঠাল চীন
জুলাই ০২, ২০১৭ ২০:৪৮দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চল থেকে আজ (রোববার) মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারকে হটিয়ে দিতে সামরিক জাহাজ এবং যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এ কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র লু কাং।
-
চীন সীমান্তে আরো সেনা পাঠাল ভারত: মুখোমুখি অবস্থা চলছে ১ মাস
জুলাই ০২, ২০১৭ ১৯:৪৯চীন-সিকিম সীমান্তে আরো সেনা মোতায়েন করেছে ভারত। চীনের সঙ্গে সিকিমের ডোকা লো সীমান্তে প্রায় এক মাস ধরে চলা টানাপড়েনকে কেন্দ্র করে এ সব সেনা মোতায়েন করল ভারত। ১৯৬২ সালের দুই দেশের মধ্যে যুদ্ধের পর এই প্রথম সীমান্তে চীন-ভারত সেনাদের মধ্যে এতো দীর্ঘদিন ধরে বিরাজ করছে মুখোমুখি অবস্থা।
-
দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদারে ব্যস্ত বেইজিং
জুলাই ০১, ২০১৭ ০৭:০৬বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে বেইজিং। স্পার্টলি দ্বীপপুঞ্জে যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ এবং রাডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হচ্ছে। এসব চৌকির ছাদ জরুরি অবস্থায় সরিয়ে নিয়ে সেখান থেকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে।
-
কয়েক ডজন চুক্তি করতে যাচ্ছে চীন ও রাশিয়া
জুন ৩০, ২০১৭ ১৪:৫৪রাশিয়া এবং চীন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কয়েক ডজন চুক্তি করতে যাচ্ছে। এসব চুক্তি চূড়ান্ত করার বিষয়ে দু দেশের মধ্যে আলোচনা চলছে এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন মস্কো সফরের সময় এগুলো সই করা হবে।
-
সাগরে সংঘাত এড়াতে শলাপরামর্শে বসেছে চীন-জাপান
জুন ৩০, ২০১৭ ১১:৩৪পূর্ব চীন সাগরসহ অন্যান্য সাগরে দুর্ঘটনাবশত সংঘাত এড়ানোর লক্ষ্যে দু দিনের শলাপরামর্শ করছে চীন এবং জাপান। গতকাল থেকে এ পরামর্শ সভা জাপানের ফুকুশিমায় শুরু হয়েছে।
-
ফিলিপাইনকে অ্যাসাল্ট এবং স্নাইপার রাইফেল উপহার দিল চীন
জুন ৩০, ২০১৭ ০৯:২৯ফিলিপাইনের সামরিক বাহিনীকে ব্যাপক সংখ্যক অ্যাসাল্ট এবং স্নাইপার রাইফেল উপহার দিয়েছে চীন। দেশটির মুসলিম অধ্যুষিত মারাউয়ি শহরে চলমান তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ে ব্যবহারের জন্য এ সব অস্ত্র দেয়া হয়। মে মাস থেকে দায়েশ বিরোধী এ অভিযান শুরু করেছে ফিলিপাইনের বাহিনী।
-
আমেরিকা তাইওয়ানকে দিচ্ছে ১৪২ কোটি ডলারের অস্ত্র: চীনের তীব্র প্রতিক্রিয়া
জুন ৩০, ২০১৭ ০৭:২২মার্কিন পররাষ্ট্র বিভাগ তাইওয়ানের কাছে ১৪২ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে রাডার বিধ্বংসী উচ্চগতির ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্র এবং ভারি টর্পেডোসহ সাত ধরণের অস্ত্র।
-
‘চীনা প্রযুক্তি চুরি এবং বেইজিংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করছে অস্ট্রেলিয়া’
জুন ২৯, ২০১৭ ০৯:৩৬চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস আজ (বৃহস্পতিবার) অভিযোগ করেছে, চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং চীনা প্রযুক্তি চুরি করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ বেইজিং প্রত্যাখ্যানের কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযোগ করল চীন।
-
‘সিকিম সীমান্তে ভারতীয় বাঙ্কার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে চীন’
জুন ২৮, ২০১৭ ১৯:১৪ভারতীয় সেনাবাহিনীর পুরনো বাঙ্কার বুলডোজার গুড়িয়ে দিয়েছে চীন। সিকিমের চীন-ভুটান-ভারতের ত্রিদেশীয় সীমান্তে এটি ভেঙে দেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে। ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে।