-
পাকিস্তানকে ৮ অ্যাটাক ডুবোজাহাজ দেবে চীন
আগস্ট ৩১, ২০১৬ ০৪:১০চীন সরকার পাকিস্তানকে বিদ্যুৎ এবং ডিজেল চালিত আটটি ডুবোজাহাজ সরবরাহ করবে। এ সব ডুবোজাহাজ ২০২৮ সালের মধ্যে ইসলামাবাদকে দেবে বেইজিং।
-
কিরঘিজিস্তানের চীনা দূতাবাসে গাড়িবোমা হামলা: নিহত ১ আহত ৩
আগস্ট ৩০, ২০১৬ ০৭:৪৩মধ্য এশিয়ার দেশ কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে চীনা দূতাবাসের কাছে আজ (মঙ্গলবার) এক গাড়িবোমা হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছ। নিহত ব্যক্তি গাড়ি চালক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
-
‘ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তির প্রভাব পড়বে পাকিস্তান ও চীনের ওপর’
আগস্ট ৩০, ২০১৬ ০৭:১৬আমেরিকা এবং ভারত গতকাল (সোমবার) যে প্রতিরক্ষা চুক্তি করেছে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তান ও চীনের ওপর। মার্কিন ফোবর্স সাময়িকীর নিবন্ধে এ কথা বলা হয়েছে।
-
‘দিল্লির পদক্ষেপে সিপিইসি প্রকল্পে ব্যাঘাত হলে বেইজিং চুপ করে থাকবে না’
আগস্ট ২৯, ২০১৬ ০৭:০১বালুচিস্তান ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে চীন বলছে, নয়াদিল্লির কোনো পদক্ষেপে যদি তাদের ৪৬ বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে বেইজিং চুপ করে বসে থাকবে না।
-
‘৫ মুসলিম দেশের নাগরিকদের হোটেল ভাড়া দেবেন না’
আগস্ট ২৮, ২০১৬ ০৩:৪৯চীনের গুয়াংঝু শহরের পুলিশ পাঁচটি মুসলিম দেশের নাগরিকদের অতিথিসেবা না দেয়ার জন্য সেখানকার হোটেলগুলোকে নির্দেশ দিয়েছে। শহরটির অন্তত তিনটি কম-দামী হোটেল কর্তৃপক্ষ বলেছে, তাদেরকে চলতি বছরের মার্চ মাসে পুলিশের পক্ষ থেকে জারি করার নির্দেশনামায় বলা হয়েছে, পাকিস্তান, সিরিয়া, ইরাক, তুরস্ক ও আফগানিস্তানের নাগিকরদের যেন হোটেলের কোনো কক্ষ ভাড়া দেয়া না হয়।
-
চীন সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র: উদ্বেগ জানাল বেইজিং
আগস্ট ২৫, ২০১৬ ২০:০৪চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেইজিং আশা করছে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারত আরো তৎপর হবে; এর বিপরীত কোনো পদক্ষেপ নেবে না। বিরোধপূর্ণ চীন সীমান্তে ভারতের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে বেইজিং। পাশাপাশি চীন এ পরিকল্পনায় উদ্বেগও প্রকাশ করেছে।
-
চিকিৎসা ক্ষেত্রে সিরিয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে চীন
আগস্ট ২৫, ২০১৬ ১৪:৫৮সিরিয়ার সেনাবাহিনীকে চিকিৎসা এবং নার্সিংয়ের ক্ষেত্রে পেশাদারী প্রশিক্ষণ দেবে চীন। এ তথ্য জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান। তিনি আজ (বৃহস্পতিবার) নিয়মিত মাসিক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী চীনের মাটিতে সিরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে।
-
পৃথিবীর প্রতি নজর রাখতে চাঁদে রাডার ঘাঁটি বসাবে চীন
আগস্ট ২৫, ২০১৬ ০৮:১০চাঁদে রাডার ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে চীন এবং এ পরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে এরইমধ্যে ২৪ লাখ ডলার অর্থ বরাদ্দ করেছে। চীনের ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন এ অর্থের যোগান দিয়েছে। স্থায়ী এ রাডার ঘাঁটি পরিচালনায় চাঁদে স্থায়ীভাবে নভোচারী বা জনশক্তি রাখার প্রয়োজন হবে।
-
রুশ-চীন হুমকি মোকাবেলায় এবারে পানির তলের ড্রোন নামাবে আমেরিকা
আগস্ট ২৩, ২০১৬ ০৭:২০মার্কিন নৌবাহিনীর পানির তলের ড্রোন তৈরির বিষয়ে আশাবাদী হয়েছে উঠেছে। চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলায় এ ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন বিমানবাহিনী যখন নির্বিচারে ড্রোন ব্যবহার করছে তখন এ পদক্ষেপ নিলো দেশটির নৌবাহিনী।
-
‘চীন-রাশিয়ার মোকাবেলা করতে পারবে না ব্রিটিশ বাহিনী’
আগস্ট ২২, ২০১৬ ০৮:২৯ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্ট বলেছেন, তার দেশের সেনাবাহিনী বিশ্বযুদ্ধের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় উপযুক্তভাবে সজ্জিত নয়। এ ছাড়া, চীন-রাশিয়ার মোকাবেলাও করতে পারবে না ব্রিটিশ বাহিনী।