-
চীনের মোকাবিলায় জাপানকে রক্ষা করবে আমেরিকা: ট্রাম্প
ফেব্রুয়ারি ১১, ২০১৭ ০৪:০৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনযো অ্যাবে’কে এই বলে আশ্বস্ত করেছেন যে, চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য আগ্রাসনের মোকাবিলায় জাপানকে রক্ষা করবে আমেরিকা।
-
আমেরিকাকে চীনের হুঁশিয়ারি: ‘পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করবেন না’
ফেব্রুয়ারি ০৪, ২০১৭ ১৪:১৫চীন পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করার বিরুদ্ধে আজ(শনিবার) আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বেইজিংয়ের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে টোকিওকে সমর্থন দেয়া হবে বলে মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের ঘোষণাকে কেন্দ্র করে এ হুঁশিয়ারি উচ্চারণ করল চীন।
-
বিশাল সামরিক উপগ্রহ পাঠাল জাপান: যুদ্ধ বিরোধী নীতি থেকে সরলো টোকিও!
জানুয়ারি ২৫, ২০১৭ ০৬:৩২জাপান এই প্রথমবারের মতো বিশাল সামরিক উপগ্রহ পাঠিয়েছে। দেশটির সর্ব দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের ঘাঁটি থেকে এ উপগ্রহ পাঠানো হয়েছে। চীন সীমান্তের কাছাকাছি এ এলাকায় গ্যাস সমৃদ্ধ দক্ষিণ চীন সাগর নিয়ে টোকিওর সঙ্গে বেইজিংয়ের তীব্র বিরোধ চলছে।
-
চীন ঠেকাতে সামরিক সহযোগিতা বাড়াবে জাপান-ইন্দোনেশিয়া
জানুয়ারি ১৫, ২০১৭ ২০:৫৭জাপান এবং ইন্দোনেশিয়ার নেতারা সামরিক সহযোগিতা বিশেষ করে সাগরে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিতর্কিত অঞ্চল নিয়ে চীনের সঙ্গে বিরাজমান বিরোধের মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেই দৃশ্যত ধারণা করা হচ্ছে।
-
‘ইরানের তেল শোধনাগারের উন্নয়ন করবে জাপান’
জানুয়ারি ১০, ২০১৭ ১০:০৩ইরান বলেছে, দেশের গুরুত্বপূর্ণ দু’টি তেল শোধনাগারের উন্নয়নের জন্য জাপানের দু’টি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। এ পদক্ষেপের মধ্য দিয়ে ইরানের পেট্রোল উৎপাদনের ক্ষমতা আরো সম্প্রসারিত হবে।
-
ঐতিহাসিক পার্ল হারবার সফরে জাপানি প্রধানমন্ত্রী অ্যাবে
ডিসেম্বর ২৭, ২০১৬ ০৩:১৩জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল পারবারে সাবেক মার্কিন নৌ ঘাঁটি পরিদর্শন করবেন। এ লক্ষ্যে তিনি সোমবার হাওয়াই’তে পৌঁছেছেন। ১৯৪১ সালের ডিসেম্বরে পার্ল হারবারে জাপানি রাজকীয় বিমান বাহিনীর হামলায় ২,৩০০ মার্কিন সেনা নিহত হয় এবং এর জের ধরে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে।
-
চীন, উ.কোরিয়াকে মোকাবেলা করতে টানা পঞ্চম দফা সামরিক বাজেট বাড়াল জাপান
ডিসেম্বর ২২, ২০১৬ ০৯:২৩জাপানের সংসদ আজ(বৃহস্পতিবার) বর্ধিত সামরিক বাজেট অনুমোদন করেছে। আগামী এপ্রিল থেকে শুরু হওয়া দেশটির নতুন অর্থ বছরের জন্য সামরিক খাতে ৪৪০০ কোটি ডলার সমপরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে। গত বছরের চেয়ে সামরিক খাতে বাজেট বরাদ্দ ১.৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং এর আগে সামরিক খাতে জাপান এমন ব্যাপক অর্থ বরাদ্দ করে নি।
-
পরমাণু সমঝোতা বাস্তবায়নে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৫:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাসীদের প্রতি কোনো কোনো দেশের সমর্থন বন্ধে জাপান তার প্রভাবকে কাজে লাগাতে পারে।
-
জাপানে আবার মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ
ডিসেম্বর ০১, ২০১৬ ০৭:২৮জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন মেরিন সেনাদের একটি ঘাঁটি পুনঃস্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। গতকাল (বুধবার) অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেয়া জাপানি নাগরিকরা ওকিনাওয়া থেকে মার্কিন ফুতেনমা ঘাঁটি সরিয়ে নেয়ার জন্য জোর দাাবি জানিয়েছেন।
-
আমেরিকা সরে পড়লে টিপিপি অর্থহীন: জাপান
নভেম্বর ২২, ২০১৬ ১৬:০৮জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, আমেরিকা ছাড়া ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি “অর্থহীন” হয়ে পড়বে। হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এই বিতর্কিত বাণিজ্য চুক্তি বাতিল করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়ার পর জাপানের পক্ষ থেকে এই মন্তব্য এল।