-
মার্কিন ড্রোন হামলার নিন্দা জানাল পাকিস্তান
মে ২২, ২০১৬ ১৯:০৯পাকিস্তান মার্কিন ড্রোন হামলার নিন্দা করেছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন হামলা চালানোয় আজ(রোববার) শেষ বেলায় এ নিন্দা জানানো হয় । মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মনসুর নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
-
পাকিস্তানে শিয়াদের ওপর হত্যাকাণ্ড অব্যাহত: সরকারকে পদক্ষেপ নেয়ার আহবান
মে ২১, ২০১৬ ১৪:১৮পাকিস্তানের বিভিন্ন স্থানে সম্প্রতি শিয়া মুসলমানদের ওপর হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটির মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান রাজা নাসের আব্বাস জাফরির অবস্থান ধর্মঘট ও অনশন অব্যাহত রয়েছে। এ কর্মসূচি চলার একই সময়ে রাজধানী ইসলামাবাদে গতকাল জুমার নামাজে উপস্থিত হাজার হাজার মুসল্লি জাফরির প্রতি সংহতি প্রকাশ করেন।
-
যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
মে ১৯, ২০১৬ ১৯:৫২রাশিয়ার এক পরমাণু বিশেষজ্ঞ বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা হয়ত পুরোপুরি ঠেকাতে পারবে না ভারত। কার্নেগি মস্কো সেন্টারের নন-প্রলিফারেশন প্রোগ্রামের সিনিয়র গবেষক পিতর তোপিচাকানোভ এ কথা বলেছেন।
-
‘পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না’
মে ১৮, ২০১৬ ০৮:৪০পাকিস্তান পরমাণু বোমা তৈরির কর্মসূচি থেকে সরে আসবে না । বোমা বানানোর কাজে ব্যবহৃত পরমাণু উপাদান তৈরি বন্ধ রাখার বিষয়ে আলোচনার মার্কিন দাবি নাকচ করে দিয়ে এ কথা জানিয়েছে ইসলামাবাদ। পরমাণু অস্ত্র বিস্তার রোধ ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার পর এ তথ্য প্রকাশিত হলো।
-
পাকিস্তানে জেনারেলদের চাকরির মেয়াদ ৪ বছর করার উদ্যোগ নিলেন নওয়াজ
মে ১৭, ২০১৬ ১৬:১৫পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশটির চার তারকা জেনারেলদের চাকরির মেয়াদ চার বছর করার লক্ষ্য প্রস্তাবিত আইনি খসড়া তৈরির জন্য দেশটির আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশের ভিত্তিতে পাকিস্তানের সামরিক আইন পরিবর্তন করতে হবে এবং চার তারকার জেনারেলদের চাকরির মেয়াদ তিন বছরের বদলে চার বছর করার ব্যবস্থা নিতে হবে।
-
পাক-চীন সামরিক সহযোগিতা বাড়ানো নিয়ে বেইজিংয়ে বৈঠক
মে ১৬, ২০১৬ ১৮:৪৪বেইজিং সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ চীনের সামরিক নেতৃত্বের সঙ্গে দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তাসহ অন্যান্য বিষয়েও আলোচনা করেছেন তিনি।
-
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া: ‘প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে পাকিস্তান’
মে ১৬, ২০১৬ ০৬:৪৯ভারতের শব্দ অপেক্ষা দ্রুতগামী বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটাবে বলে ঘোষণা করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ আজ(সোমবার) আরো বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার উন্নয়ন ঘটানো হবে।
-
পাক বাহিনী আফগান সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ আবার শুরু করেছে
মে ১৫, ২০১৬ ০৮:৩৯পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের নির্বাচিত অংশ পাক সেনাবাহিনী কাঁটাতারের বেড়া দেয়ার কাজ আবার শুরু করেছে। একাধারে চারদিন বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যায় তোরখাম সীমান্ত পথ পুনরায় চালু হওয়ার একদিন পরই বেড়া দেয়ার কাজ আবার শুরু করে পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম আজ(রোববার) এ খবর দিয়েছে।
-
৪ দিন বন্ধ থাকার পর পুনরায় খুলে দেয়া হল তোরখাম সীমান্ত
মে ১৪, ২০১৬ ০৭:৩৩পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র টানা চার দিন বন্ধ থাকার পর তোরখাম সীমান্ত পুনরায় খুলে দেয়া হয়েছে। পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের সঙ্গে ইসলামাবাদের আফগান রাষ্ট্রদূত ড. হজরত ওমর জাখিলওয়ালের বৈঠকের পর গতকাল থেকে সীমান্ত পথ খুলে দেয়া হয়।
-
লন্ডনে বাড়ি কিনতে কর এড়ানোর পদক্ষেপ নিয়েছি: ইমরান খান
মে ১৪, ২০১৬ ০৭:০৯পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই'র নেতা এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান লন্ডনে বাড়ি কিনতে কর এড়ানোর পদক্ষেপ নেয়ার কথা স্বীকার করেছেন। তেহরিক নেতার লন্ডনে কোনো বাড়ি নেই বলে পিটিআই’র পক্ষ থেকে ঘোষণা দেয়ার একদিন পরই দলীয় প্রধান নিজেই স্বীকারোক্তি দিলেন। তিনি বলেন, ব্রিটিশ কর এড়ানোর জন্য পাকিস্তানের বাইরে একটি কোম্পানি গঠন করে এর মাধ্যমে ১৯৮৩ সালে তিনি লন্ডনে বাড়ি কিনেছেন।