-
অবৈধভাবে ঢোকার দায়ে আফগান গোয়েন্দাকে আটক করল পাকিস্তান
এপ্রিল ২৯, ২০১৬ ০৭:২৫পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে অবৈধভাবে ঢোকার দায়ে আফগানিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বেলুচিস্তানের চামান সীমান্ত দিয়ে পাকিস্তানে ঢোকার পর রোজি খান নামের এ কর্মকর্তাকে আটক করা হয়।
-
‘আফগানিস্তান থেকে ১১ আত্মঘাতী বোমা হামলাকারী পাকিস্তানে ঢুকেছে’
এপ্রিল ২৮, ২০১৬ ০৬:৩৭আফগানিস্তান থেকে ১১ আত্মঘাতী বোমা হামলাকারী সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য পাকিস্তানে ঢুকেছে। ২২ দিন আগে এ সব সন্ত্রাসীরা পাকিস্তানে ঢুকেছে এবং এরই মধ্যে পাকতুনখোয়াতে দু’জন নিজেদের উড়িয়ে দিয়েছে। গোয়েন্দা এবং পুলিশ সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের একটি ইংরেজি দৈনিক আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।
-
গোয়েন্দা সংস্থার কথিত ‘তৎপরতা’ নিয়ে উদ্বেগ ভারতকে জানাল পাকিস্তান
এপ্রিল ২৭, ২০১৬ ০৭:১১পাকিস্তান দেশটির বন্দর নগরী করাচি এবং বেলুচিস্তান প্রদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার কথিত তৎপরতা নিয়ে গভীর উদ্বেগের কথা নয়াদিল্লিকে জানিয়েছে। নয়াদিল্লিতে হার্ট অব এশিয়া সম্মেলনের অবকাশে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এজাজ আহমেদ চৌধুরী সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের বৈঠকে এ উদ্বেগের কথা জানানো হয়।
-
ইসলামাবাদে পৌঁছেছে আফগান তালেবানের একটি প্রতিনিধি দল
এপ্রিল ২৬, ২০১৬ ০৪:০০আফগান তালেবানের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। আফগান সরকারের সঙ্গে আলোচনার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দলটি পাকিস্তানে গেছে বলে বিশেষ সূত্রের বরাত দিয়ে দেশটির একটি ইংরেজি দৈনিক এ খবর দিয়েছে।
-
‘পাক-আফগান উত্তেজনা নিরসন করতে না পারাই আমেরিকার বড় ব্যর্থতা’
এপ্রিল ২৫, ২০১৬ ০৭:৪৯পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা নিরসন করতে না পারাই হলো আফগানিস্তানে আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা। কাবুলে নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদেহ এ কথা বলেছেন। মার্কিন সরকারের প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
-
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে ‘একঘরে’ করতে প্রচেষ্টা চালাবে আফগানিস্তান
এপ্রিল ২৪, ২০১৬ ০৭:২৪পাকিস্তানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ‘একঘরে’ করতে কূটনৈতিক অভিযান শুরুর পরিকল্পনা করছে আফগানিস্তান। আফগান প্রেসিডেন্টের এক মুখপাত্র এ কথা বলেছেন।
-
অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাবো: নওয়াজ
এপ্রিল ২৩, ২০১৬ ০৮:২৭পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, পানামা পেপার্স নিয়ে তদন্তে অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাবেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
-
‘নওয়াজের মোট সম্পদের পরিমাণ ১৯০ কোটি রুপি, ইমরান খানের ১০২ কোটি’
এপ্রিল ২২, ২০১৬ ০৯:৫০পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মোট সম্পদের পরিমাণ ১৯০ কোটি রুপি এবং দেশটির অন্যতম প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’এর প্রধান সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের মোট সম্পদের পরিমাণ ১০২.৬০ কোটি রুপি। এ ছাড়া, ব্যাংকে ইমরানের সাড়ে চার কোটি রুপি রয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি দেশটির সংসদীয় নেতাদের সম্পত্তি সংক্রান্ত এ বিবরণ প্রকাশ করেছে।
-
‘দুর্ঘটনার সূত্র ধরেই পাক সেনাবাহিনীর দুর্নীতির তথ্য ওঠে আসে’
এপ্রিল ২২, ২০১৬ ০৮:৫৩পাকিস্তানে একটি দুর্ঘটনার মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে অন্যতম বড় শুদ্ধি অভিযানের শুরু হয়েছিল । পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম আজ(শুক্রবার) এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেও দেশটির সরকার বা সেনাবাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করে নি।
-
‘পানামা পেপার্স নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করবে পাকিস্তান’
এপ্রিল ২১, ২০১৬ ১৭:৪৭পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার বলেছেন, পানামা পেপারসে উল্লেখিত অর্থ কেলেঙ্কারির বিষয়ে তদন্তের জন্য কমিটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গঠন করা হবে।