-
সশস্ত্র প্রতিরোধের মুখে সিরিয়া ছাড়তে বাধ্য হবে মার্কিন সেনারা: বাশার আসাদ
নভেম্বর ১৬, ২০১৯ ১৪:০৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যে সমস্ত মার্কিন সেনা সিরিয়ায় দখলদারিত্ব কায়েম করেছে তারা সশস্ত্র প্রতিরোধের মুখে পড়বে এবং সিরিয়া ছাড়তে বাধ্য হবে। রাশিয়ার টেলিভিশন চ্যানেল রোসিয়া-২৪কে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গতকাল (শুক্রবার) এ কথা বলেন।
-
সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র সফল হবে না: প্রেসিডেন্ট আসাদ
নভেম্বর ১৬, ২০১৯ ০৪:০৯সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার সরকার কখনোই সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে আপোষ করবে না। তিনি আরো বলেছেন, সিরিয়াকে খণ্ড-বিখণ্ড করার যে ষড়যন্ত্র চলছে তা দামেস্ক কখনো বাস্তবায়িত হতে দেবে না। রাশিয়ার নিউজ চ্যানেল রাশা২৪কে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট আসাদ।
-
সন্ত্রাসবাদ নির্মূল হলেই যুদ্ধের অবসান হবে: বাশার আল-আসাদ
নভেম্বর ১৫, ২০১৯ ১৫:০২সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূলের মাধ্যমেই কেবল যুদ্ধের অবসান হতে পারে। ইরানের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর দামেস্কে এক বৈঠকে বাশার আ- আসাদ এ কথা বলেন।
-
বাগদাদির মৃত্যুর ব্যাপারে এবার সংশয় প্রকাশ করলেন প্রেসিডেন্ট আসাদ
নভেম্বর ১১, ২০১৯ ১৩:৫০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যুর ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বাগদাদিকে হত্যা করে বিশ্বের গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করে দিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট আসাদ বলছেন, বাগদাদি হয়তো কোথায় লুকিয়ে আছেন।
-
উত্তর সিরিয়ার ব্যাপারে রুশ-তুর্কি সমঝোতা সাময়িক: প্রেসিডেন্ট আসাদ
নভেম্বর ০১, ২০১৯ ০৪:০৮সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যকার সাম্প্রতিক সোচি সমঝোতাকে ‘সাময়িক’ বলে বর্ণনা করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে সিরিয়ার সরকারি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তুরস্কের লালসা নিবৃত করা, মার্কিন হস্তক্ষেপ রোধ করা এবং উত্তর সিরিয়ায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা অঞ্চল গঠন করার জার্মান পরিকল্পনা প্রতিহত করার উদ্দেশ্যে রাশিয়ার সোচি শহরে আঙ্কারা ও মস্কোর মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।
-
সমস্ত বৈধ উপায়ে লড়াই অব্যাহত রাখবে সিরিয়া: আসাদ
অক্টোবর ২৩, ২০১৯ ১৩:৫৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উপর যেকোনো অজুহাতে আগ্রাসনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, সমস্ত বৈধ উপায়ে তার দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
-
এরদোগান আগেও লুট করতো, এখন দখলবাজি শুরু করেছে: আসাদ
অক্টোবর ২২, ২০১৯ ১৭:৪০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে চোর হিসেবে আখ্যায়িত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ। তিনি আজ (মঙ্গলবার) ইদলিব প্রদেশের একটি যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হয়ে সেদেশে তুর্কি অভিযানের কঠোর সমালোচনা করেন।
-
সিরিয়া থেকে তুর্কি ও মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে: প্রেসিডেন্ট আসাদ
অক্টোবর ১৯, ২০১৯ ০৩:১৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুর্কি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করার এবং সিরিয়ায় অবস্থানরত সব বিদেশি সেনাকে অবিলম্বে দেশটি থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।
-
সমস্ত বৈধ উপায়ে তুর্কি আগ্রাসনের জবাব দেবে সিরিয়া: বাশার আসাদ
অক্টোবর ১৮, ২০১৯ ০৯:০৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের কুর্দিদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক আগ্রাসন চালাচ্ছে, বৈধ সম্ভাব্য সব উপায়ে দামেস্ক তার জবাব দেবে।
-
সিরিয়ার বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে ইউরোপ: প্রেসিডেন্ট আসাদ
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ০৫:২৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশের চলমান পরিস্থিতি উপলব্ধি করতে বেশিরভাগ ইউরোপীয় দেশ ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেছেন, ২০১১ সালের মার্চ মাসে তার দেশে বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর সিরিয়ার বাস্তবতা থেকে ইউরোপীয়রা বিচ্ছিন্ন রয়েছে।