-
মসুল উদ্ধার অভিযানে যেকোনো মূল্যে অংশ নেব: এরদোগান
অক্টোবর ১৮, ২০১৬ ০২:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো জোর দিয়ে বলেছেন, ইরাকের মসুল নগরী পুনরুদ্ধারের অভিযানে তার দেশের সেনা অবশ্যই অংশগ্রহণ করবে। তিনি সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, আঙ্কারার পক্ষে এ অভিযান থেকে দূরে থাকা কোনোভাবেই সম্ভব নয়।
-
দায়েশের হাত থেকে মসুল উদ্ধারের অভিযান শুরু
অক্টোবর ১৭, ২০১৬ ০১:৫৪শেষ পর্যন্ত উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি আজ (সোমবার) ভোর রাতে এ অভিযান শুরুর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।
-
মসুল মুক্তির আসন্ন অভিযান: সৌদি আহ্বান প্রত্যাখ্যান করল ইরাক
অক্টোবর ১৫, ২০১৬ ০৫:৫১উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী মুক্ত করার আসন্ন অভিযানের ব্যাপারে সৌদি আরবের একটি আহ্বান প্রত্যাখ্যান করেছে রিয়াদ।
-
মার্কিন বিমান হামলায় ইরাকে এবার ২০ যোদ্ধা নিহত
অক্টোবর ০৫, ২০১৬ ১২:২৯ইরাকে দায়েশ নিয়ন্ত্রিত মসুল শহরের কাছে সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমা হামলায় অন্তত ২০ ব্যক্তি নিহত হয়েছে।
-
মসুল উদ্ধারে সেনা পাঠাচ্ছে আমেরিকা: জানালেন এবাদি
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ০৩:৪৪উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করতে সহায়তা করার জন্য আমেরিকা আরো সৈন্য পাঠাবে। এ খবর দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
-
মসুল উদ্ধার অভিযানে কোনো বিদেশি সেনা নেই: ইরাক
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ০৩:০৭ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে মুক্ত করার অভিযানে কোনো বিদেশি সেনা অংশগ্রহণ করছে না বলে জানিয়েছে বাগদাদ।
-
‘মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান চলছে’
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৮:২৩উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রিত ইরাকি নগরী মসুলের নিকটবর্তী একটি শহর মুক্ত করার অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। নিউ ইয়র্ক সফররত ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ খবর জানিয়েছেন।
-
ইরাকের মসুলে বোরকা নিষিদ্ধ করল দায়েশ
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০২:৩৭ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ মহিলাদের বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মসুলের সামরিক ও নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
-
বিস্ফোরণ এবং অভিযানে ইরাকে ৫৫ দায়েশ সন্ত্রাসী নিহত
আগস্ট ২৭, ২০১৬ ১১:৪৩ইরাকের বিভিন্ন এলাকায় উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানে অন্তত ৫৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এসব অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিয়েছে স্বেচ্ছাসেবী বাহিনী।
-
মসুলের কাছে কাইয়ারা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরাকি সেনাবাহিনী
আগস্ট ২৬, ২০১৬ ০৭:১১উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে কাইয়ারা শহর পুনর্দখল করেছে ইরাকের সেনাবাহিনী। দেশটির উত্তরাঞ্চলীয় নগরী মসুলের কাছে কাইয়ারা শহরটি অবস্থিত। স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দায়েশের হাত থেকে মসুল নগরী পুনর্দখলের লক্ষ্যে বর্তমানে এর আশপাশের এলাকাগুলো মুক্ত করার কাজে ব্যস্ত রয়েছে।