• মসুলের এক-তৃতীয়াংশ মুক্ত হয়েছে: ইরাকি পররাষ্ট্রমন্ত্রী

    মসুলের এক-তৃতীয়াংশ মুক্ত হয়েছে: ইরাকি পররাষ্ট্রমন্ত্রী

    নভেম্বর ২২, ২০১৬ ০২:৩৮

    ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরী ও এর আশপাশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের দখলমুক্ত হয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি জার্মানির রাজধানী বার্লিনে তার জার্মান সমকক্ষ ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ারের সঙ্গে সাক্ষাতের পর একথা জানিয়েছেন।

  • তাল আফার বিমানবন্দর মুক্ত করেছে হাশদ আশ-শাবি যোদ্ধারা

    তাল আফার বিমানবন্দর মুক্ত করেছে হাশদ আশ-শাবি যোদ্ধারা

    নভেম্বর ১৭, ২০১৬ ০৩:৫৮

    ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি যোদ্ধারা মসুলের পশ্চিম দিকে অবস্থিত তাল আফার বিমানবন্দর দায়েশ জঙ্গিদের কবল থেকে মুক্ত করেছে। হাশদ আশ-শাবির মুখপাত্র ইউসিফ আল-কাল্লাবি ইরাকের সরকারি টিভিকে জানিয়েছেন, “তাল আফার বিমানবন্দর মুক্ত হয়েছে।”

  • পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ দায়েশমুক্ত হয়েছে: ইরাক

    পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ দায়েশমুক্ত হয়েছে: ইরাক

    নভেম্বর ১৬, ২০১৬ ০৪:৫৮

    ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের পূর্ব পাশের এক-তৃতীয়াংশ উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাগদাদ।

  • মসুলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানাল জাতিসংঘ

    মসুলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানাল জাতিসংঘ

    নভেম্বর ১৩, ২০১৬ ০৩:০৩

    ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরাকের সেনাবাহিনী যখন সেদেশের অন্য নিরাপত্তা বাহিনীগুলোকে সঙ্গে নিয়ে মসুল উদ্ধার অভিযান চালাচ্ছে তখন জাতিসংঘের ইরাক সহযোগিতা মিশন- ইউএনএএমআই এ আহ্বান জানাল।

  • ৪০ জনকে হত্যা করে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রেখেছে দায়েশ

    ৪০ জনকে হত্যা করে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রেখেছে দায়েশ

    নভেম্বর ১২, ২০১৬ ০৩:০০

    উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে ৪০ বেসামরিক ব্যক্তিকে বন্দি অবস্থায় হত্যা করেছে। জাতিসংঘ এ খবর জানিয়ে বলেছে, বিশ্বাসঘাতকতার অভিযোগে গুলি করে হত্যা করার পর তাদের লাশ শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখে জঙ্গিরা।

  • মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ

    মসুলে রাসায়নিক বোমার উপাদান মজুদ করছে দায়েশ

    নভেম্বর ১১, ২০১৬ ১৫:৫১

    জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ মসুলে রাসায়নিক বোমা তৈরিতে ব্যবহৃত সালফার এবং অ্যামোনিয়ার মজুদ গড়ে তুলছে। সম্ভবত রাসায়নিক বোমা হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে এ মজুদ গড়ে তোলা হচ্ছে। ইরাকি বাহিনী যখন এ নগরী মুক্ত করার অভিযান চালাচ্ছে তখনি রাসায়নিক উপাদান মজুদের ঘটনা ঘটছে।

  • মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী

    মসুলের কাছে গণকবর খুঁজে পেল ইরাকি সেনাবাহিনী

    নভেম্বর ০৮, ২০১৬ ১৩:৪৭

    ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার হওয়া এলাকায় একটি গণকবর খুঁজে পেয়েছে ইরাকি সেনাবাহিনী। সেখানে প্রায় ১০০ ব্যক্তির মস্তক বিচ্ছিন্ন দেহ এবং কঙ্কাল পাওয়া গেছে।

  • মসুল উদ্ধার অভিযানে আরো অগ্রগতি অর্জন করেছে ইরাকি সেনাবাহিনী

    মসুল উদ্ধার অভিযানে আরো অগ্রগতি অর্জন করেছে ইরাকি সেনাবাহিনী

    নভেম্বর ০৭, ২০১৬ ০৩:৫১

    ইরাকের সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের রাজধানী মসুল শহরের উপকণ্ঠে আরো দু’টি গ্রামকে দায়েশের দখলমুক্ত করেছে।

  • দায়েশ-বিরোধী লড়াইয়ে পিছু হটবে না সেনাবাহিনী: ইরাকি প্রধানমন্ত্রী

    দায়েশ-বিরোধী লড়াইয়ে পিছু হটবে না সেনাবাহিনী: ইরাকি প্রধানমন্ত্রী

    নভেম্বর ০৬, ২০১৬ ১২:৫০

    ইরাকে তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শিগগিরি নির্মূল করা হবে বলে আবারো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। সন্ত্রাসীদের কাছ থেকে মসুল উদ্ধার অভিযানে ইরাকি সেনা এবং স্বেচ্ছাসেবী বাহিনী যখন সাফল্যের ধারা অব্যাহত রয়েছে তখন তিনি মন্তব্য করেন।

  • ‘বাগদাদি মসুল থেকে পালিয়েছেন’

    ‘বাগদাদি মসুল থেকে পালিয়েছেন’

    নভেম্বর ০৬, ২০১৬ ০৫:১২

    উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদি ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো তাকে এমন খবরই জানিয়েছে।