-
মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
এপ্রিল ২৪, ২০২৩ ১১:৪৭দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে মার্কিন সামরিক বাহিনী যে ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রতিষ্ঠা করেছে তার বিরুদ্ধে দেশটির লোকজন বিক্ষোভ প্রতিবাদ করছেন। এসব মানুষ চাইছেন- দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পাশাপাশি এই সমস্ত ঘাঁটিও সরিয়ে নিতে হবে।
-
উচ্চ সতর্কতায় রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর, চালিয়েছে আকস্মিক মহড়া
এপ্রিল ১৫, ২০২৩ ১৪:০৭রাশিয়ার সামরিক বাহিনী তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরকে উচ্চ সতর্কতায় রেখেছে। এর অংশ হিসেবে এই বাহিনী আকস্মিকভাবে সামরিক মহড়া চালিয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব চলছে তখন এই মহড়া চালানো হলো।
-
সমুদ্রতলে পরমাণু বোমা বহনে সক্ষম ২য় ড্রোনের পরীক্ষা চালালো উ. কোরিয়া
এপ্রিল ০৯, ২০২৩ ১০:০৩উত্তর কোরিয়া দ্বিতীয় দফায় সমুদ্র তলে পরমাণু বোমা বহনে সক্ষম ড্রোনের পরীক্ষা চালিয়েছে। একই ধরনের প্রথম ড্রোন পরীক্ষার দুই সপ্তাহ পর নতুন করে এই পরীক্ষার কথা ঘোষণা করল পিয়ং ইয়ং।
-
তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে চীন
এপ্রিল ০৮, ২০২৩ ১৬:৫১তাইওয়ান প্রণালীতে তিন দিনের যুদ্ধমহড়া শুরু করেছে গণপ্রজাতন্ত্রী চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন-ওয়েন সম্প্রতি আমেরিকা সফর করেছেন এবং দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন। এর বিরুদ্ধে কঠোর জবাব হিসেবে এই মহড়া পরিচালনা করা হচ্ছে বলে চীন জানিয়েছে।
-
ওমান সাগরে ইরান, চীন এবং রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু
মার্চ ১৫, ২০২৩ ২০:২০ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো।
-
সাবমেরিন থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া
মার্চ ১৩, ২০২৩ ১৬:২৭উত্তর কোরিয়া জানিয়েছে, তারা সাবমেরিন থেকে অন্তত দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যখন বিশালাকারের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ঠিক তার আগ মুহূর্তে উত্তর কোরিয়া এই পদক্ষেপ নিলো।
-
ইরানের দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে বিশাল সামরিক মহড়া শুরু
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৩:৪৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১।ইরানের দুই তৃতীয়াংশ এলাকা জুড়ে এই মহড়া শুরু হয়েছে।
-
৪ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৯:০১উত্তর কোরিয়া চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সামরিক মহড়া চলাকালে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব ক্ষেপণাস্ত্র অন্তত দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে।
-
জবাবে যৌথ বিমান মহড়া চালালো আমেরিকা ও দক্ষিণ কোরিয়া
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ২০:২৯আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আজ (রোববার) যৌথভাবে বিমান মহড়া চালিয়েছে। এতে আমেরিকার কৌশলগত বোমারু বিমান অংশ নেয়। গতকাল উত্তর কোরিয়া একটি দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর আমেরিকা ও দক্ষিণ কোরিয়া এই বিমান মহড়ার পদক্ষেপ নিল।
-
মহারাষ্ট্রে পুলিশের মহড়ায় সন্ত্রাসীদের মুখে ‘আল্লাহু আকবর’ ধ্বনি, ক্ষুব্ধ মুসলিম নেতারা
জানুয়ারি ২৩, ২০২৩ ১৭:৫৫ভারতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে পুলিশের সন্ত্রাস বিরোধী মহড়ায় মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার অভিযোগে মুসলিম নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।