-
‘সিরিয়ায় অভিযানের জন্য ইরানের ঘাঁটি ব্যবহার করতে পারবে রাশিয়া’
মার্চ ২৮, ২০১৭ ১২:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে প্রয়োজনে ইরানের সামরিক ঘাঁটিগুলো রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হবে। ঘাঁটি ব্যবহারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
-
মসুলে মার্কিন গণহত্যার ব্যাপারে কথা বলুন: রাশিয়া
মার্চ ২৮, ২০১৭ ০২:২৩ইরাকের মসুলে সাম্প্রতিক ভয়াবহ মার্কিন বিমান হামলা পর্যালোচনা করার জন্য অধিবেশনে বসতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ওই হামলায় অন্তত ২০০ বেসামরিক মানুষ নিহত হয়।
-
সিরিয়ায় হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর প্রত্যাখ্যান করল রাশিয়া
মার্চ ২৭, ২০১৭ ১৪:৫৭সিরিয়ায় হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "সিরিয়ায় আমাদের কোনো হেলিকপ্টার ভূপাতিত হয় নি। আমাদের সব বিমান ও হেলিকপ্টার অক্ষত রয়েছে। এর মধ্যে কিছু বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে রয়েছে এবং অন্যগুলো সফলভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।"
-
রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা গ্রেফতার
মার্চ ২৭, ২০১৭ ০৫:০৭রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি ন্যাভালনিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মস্কোয় দুর্নীতি বিরোধী একটি বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।
-
দ্রুত রাকা মুক্ত করার আশাবাদ বাস্তবতা বিবর্জিত: রাশিয়া
মার্চ ২৭, ২০১৭ ০৪:৪৫মার্কিন নেতৃত্বাধীন কথিত সন্ত্রাস বিরোধী জোট অবিলম্বে দায়েশের হাত থেকে সিরিয়ার রাকা শহর মুক্ত করার যে আশা ব্যক্ত করেছে তা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধরত সবগুলো পক্ষের মধ্যে সমন্বিত সহযোগিতার মাধ্যমেই কেবল রাকা পুনরুদ্ধার সম্ভব।
-
শব্দের চেয়ে দ্রুতগতির রুশ ক্ষেপণাস্ত্র: এক আঘাতেই ডুববে বিমানবাহী রণতরী
মার্চ ২৬, ২০১৭ ১৫:০০রাশিয়া শব্দের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যার একটি মাত্র আঘাতেই যে কোনো বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয়া সম্ভব হবে। ‘জিরকন’ নামের এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩৮০০ থেকে ৪৬০০ মাইল বেগে লক্ষবস্তুর দিকে ছুটে যেতে পারে বলে ক্রেমলিন দাবি করেছে।
-
রাশিয়ায় যাচ্ছেন প্রেসিডেন্ট রুহানি: যেসব বিষয়ে চুক্তি হবে
মার্চ ২৫, ২০১৭ ১৪:৫৫ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আগামীকাল সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রুহানি দু'দিনের সফরে মস্কো যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। ড. রুহানি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং রাশিয়ায় বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
-
আস্তানা বৈঠক আবার শুরুর আহ্বান জানাল জাতিসংঘ
মার্চ ২৫, ২০১৭ ১২:৫০সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর জন্য ইরান রাশিয়া এবং তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজাখস্তানের আস্তানায় এ আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায় জাতিসংঘ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সিরিয় রাজধানীর কেন্দ্রস্থল দখলের ক্রমবর্ধমান চেষ্টা বিরোধী গোষ্ঠীগুলো করছে তখন এ আহ্বান জানানো হলো।
-
তৃতীয় দেশের মাধ্যমে রুশ কালাশনিকভ রাইফেল কিনছে আমেরিকা
মার্চ ২৪, ২০১৭ ১৯:৪১রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও দেশটির কাছ থেকে কালাশনিকভ রাইফেল কেনা বন্ধ করে নি আমেরিকা। তৃতীয় দেশের মাধ্যমে রুশ নির্মিত কালাশনিকভ অ্যাসাল্ট রাইফেল একে-৪৭ কেনা অব্যাহত রেখেছে আমেরিকা।
-
চেচনিয়ায় রুশ ঘাঁটিতে হামলা: সংঘর্ষে ৬ রুশ সেনা ও ৬ সন্ত্রাসী নিহত
মার্চ ২৪, ২০১৭ ১২:৫০চেচনিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে রাশিয়ার ছয় সেনা এবং ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। রুশ একটি সামরিক স্থাপনায় সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করলে এ বন্দুক যুদ্ধ শুরু হয়।