-
ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন পুতিন
অক্টোবর ৩১, ২০১৬ ০৬:৫৯রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের প্রতিরক্ষার জন্য ড্রোন এবং রোবটের বিশাল বাহিনী গড়ে তুলছেন। এর অংশ হিসেবে তিনি রোবট ট্যাংক বহর মোতায়নের প্রস্ততি নিচ্ছেন। রোবট ট্যাংক দেয়াল বাইতে পারবে।
-
মার্কিন সমর্থিত জঙ্গিরা ১৬,০০০ মানুষ হত্যা করেছে: রাশিয়া
অক্টোবর ৩০, ২০১৬ ০৭:৩৭সিরিয়ায় তৎপর মার্কিন সমর্থিত জঙ্গিরা মাত্র ৮ মাসে ১৬,০০০ মানুষকে হত্যা করেছে। রাশিয়া এ অভিযোগ করে বলেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কথিত মধ্যপন্থি বিদ্রোহীদের হাতে এসব মানুষ নিহত হয়।
-
আমেরিকা-চীন-রাশিয়া: যুদ্ধের নতুন অভিশাপ নিয়ে আসছে মহাকাশের অস্ত্র
অক্টোবর ২৯, ২০১৬ ০৯:২৭কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী মহাকাশের অস্ত্র ‘নতুন হুমকি’ হয়ে উঠেছে। মহাকাশ যুদ্ধের এমন অস্ত্র বানানোর তৎপরতায় পুরোদমে নিয়োজিত রয়েছে রাশিয়া, চীন এবং আমেরিকা। এ অবস্থায় উপগ্রহ রক্ষার ব্যবস্থা নিয়ে নতুন চিন্তা-ভাবনা চলছে। সব মিলিয়ে এতে যুদ্ধের নতুন অভিশাপ সৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।
-
১৬ বছরের চেষ্টায় রুশ পরমাণু ডুবোজাহাজ হয়ে উঠেছে গভীর সাগরের গবেষণাগার
অক্টোবর ২৯, ২০১৬ ০৮:৩১রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলের পরমাণু ডুবোজাহাজকে গবেষণা-জাহাজে রূপান্তর করেছে। ১৬ বছর ধরে ব্যাপক আধুনিকায়ন এবং রদবদলের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। পোদ্মোসকোভি নামের এ ডুবোজাহাজকে এখন পরীক্ষামূলক ভাবে সাগরে নামানো হয়েছে।
-
সিরিয়ায় রাশিয়ার দূতাবাসে মর্টার হামলা
অক্টোবর ২৯, ২০১৬ ০২:৩২সিরিয়ার রাজধানী দামেস্কের রুশ দূতাবাসে উগ্র সন্ত্রাসীরা মর্টারের গোলা নিক্ষেপ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সিরিয়ার সরকার বিরোধী বাহিনীর নিয়ন্ত্রিত জোবার এলাকা থেকে দূতাবাস লক্ষ্য করে দু’টি গোলা নিক্ষেপ করা হয়।
-
'ন্যাটোর সেনা মোতায়েনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো'
অক্টোবর ২৮, ২০১৬ ১৩:৪৩ন্যাটোয় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার গ্রুশেকো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সীমান্ত ঘিরে ন্যাটোর সামরিক অবস্থান জোরদারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মস্কো।
-
গত ৯ দিনে আলেপ্পোয় কোনো বিমান হামলা হয়নি: রাশিয়া
অক্টোবর ২৮, ২০১৬ ০৩:১৯‘মানবিক যুদ্ধবিরতি’র আওতায় রাশিয়া বা সিরিয়ার জঙ্গিবিমান গত নয়দিনে সিরিয়ার আলেপ্পো প্রদেশে কোনো হামলা চালায়নি বলে মস্কো ঘোষণা করেছে।
-
জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই রুশ বিরোধী প্রচারণা: পুতিন
অক্টোবর ২৮, ২০১৬ ০৩:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের বিভ্রান্ত করার লক্ষ্যে মার্কিন রাজনীতিবিদরা জনগণের মধ্যে রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল বেছে নিয়েছেন।
-
স্পেন থেকে জ্বালানি নেয়ার অনুরোধ প্রত্যাহার করল রুশ রণতরী
অক্টোবর ২৭, ২০১৬ ১২:০৭স্পেনের সিউটা বন্দর থেকে জ্বালানি নেয়ার জন্য দেশটির কাছে অনুরোধ জানিয়ে আবার প্রত্যাহার করে নিয়েছে রাশিয়ার একটি নৌবহর। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া অভিমুখী রুশ রণতরীগুলো এখন আর সিউটায় ভিড়ছে না।
-
ফ্রান্সের সমান ভূখণ্ড ধ্বংস হবে এক ক্ষেপণাস্ত্রের আঘাতে
অক্টোবর ২৬, ২০১৬ ০৫:২৪রাশিয়া পরমাণু বোমা বহনে সক্ষম সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম আরএস-২৮ সামারসাত উন্মোচন করেছে। এর একটি দিয়ে ফ্রান্সের মতো বিশাল ভূখণ্ড পুরোপুরি ধ্বংস করে দেয়া সম্ভব।