-
ব্রিটিশ-রাশিয়া সম্পর্কে টানাপড়েন বৃদ্ধি
অক্টোবর ২৩, ২০১৬ ০৩:৪১রাশিয়া অভিযোগ করেছে, ব্রিটিশ কর্তৃপক্ষ রুশ কূটনীতিকদের জন্য ভিসা সরবরাহ করতে দেরি করায় দেশটির লন্ডনস্থ দূতাবাস ‘সঙ্কুচিত’ হয়ে আসছে। লন্ডন-মস্কো সম্পর্কে টানাপড়েন বেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে ব্রিটেনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো এ অভিযোগ করেছেন।
-
রুশ হেলিকপ্টার বিধ্বস্ত: ১৯ আরোহী নিহত
অক্টোবর ২২, ২০১৬ ০৩:৪৯রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ১৯ আরোহী নিহত হয়েছেন। উত্তর-পশ্চিম সাইবেরিয়ার ইয়ামাল উপত্যকায় রুশ হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
-
সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ একদিন বাড়াল রাশিয়া
অক্টোবর ২২, ২০১৬ ০২:৫৮সিরিয়ার সংঘর্ষপীড়িত আলেপ্পো শহরে মানবিক যুদ্ধবিরতির মেয়াদ আরো একদিন বাড়িয়েছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অভিযান পরিচালনা বিষয়ক প্রধান লে. জেনারেল সের্গেই রুদ্সকয় শুক্রবার রাতে মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ২২ অক্টোবর শনিবার (আজ) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
-
টানটান উত্তেজনার মধ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিল রুশ পরমাণু রণতরী
অক্টোবর ২১, ২০১৬ ১৯:৩১রাশিয়ার পরমাণু-শক্তিচালিত রণতরী এবং যুদ্ধবিমান বহর আজ (শুক্রবার) ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে। মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ঘটনা ঘটল। তীব্র উত্তেজনার মধ্যে রুশ নৌ বহরের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়াকে ‘শক্তি প্রদর্শন’ বলে ধরে নেয়া হয়েছে।
-
৩ মাসে ১৭ বিমান, ২১ রাডার পেলো রুশ সশস্ত্র বাহিনী
অক্টোবর ২১, ২০১৬ ১১:৫২রাশিয়ার সশস্ত্র বাহিনীকে গত তিন মাসে ১৭ টি বিমান ও হেলিকপ্টার এবং ২১টি রাডার সরবরাহ করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সব সরবরাহ করা হয়।
-
আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ২৪ ঘণ্টা: ৩ রুশ কর্মকর্তা আহত
অক্টোবর ২১, ২০১৬ ০৮:৪২সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ আরো ২৪ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
-
আবার চাঁদে অভিযান পরিচালনার কর্মসূচি চালু করবে রাশিয়া
অক্টোবর ২১, ২০১৬ ০৮:৪০রাশিয়ার একাডেমী অব সায়েন্স স্পেস কাউন্সিল ‘লুনার রোভার’ ব্যবহারের মাধ্যমে আবার নতুন করে চাঁদে অভিযান পরিচালনার কর্মসচি চালুর পরিকল্পনা নিয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।
-
‘শক্তি প্রদর্শনের’ উদ্দেশ্যে ইংলিশ চ্যানেলে ঢুকছে রুশ পরমাণু রণতরী
অক্টোবর ২১, ২০১৬ ০৭:১৫রাশিয়ার পরমাণু-শক্তিচালিত রণতরী এবং যুদ্ধবিমান বহর নর্থ সি’তে পৌঁছেছে এবং আজ (শুক্রবার) এগুলো ব্রিটেনের পানিসীমায় ঢোকার কথা রয়েছে। মস্কোর সঙ্গে পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর ক্রমবর্ধমান টানাপড়েনের মধ্যে এমনটি ঘটতে চলেছে। একে রুশ বাহিনীর ‘শক্তি প্রদর্শন’ বলে ধরে নেয়া হচ্ছে।
-
২০০ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে ভারত নিচ্ছে ২য় পরমাণু সাবমেরিন
অক্টোবর ২০, ২০১৬ ০৮:১৯রাশিয়ার কাছ থেকে দ্বিতীয় পরমাণু সাবমেরিন সংগ্রহ করছে ভারত। এটি ২০২০-২১ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হবে। আজ (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
-
আলেপ্পোয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তুত রাশিয়া: পুতিন
অক্টোবর ২০, ২০১৬ ০৫:২৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। বার্লিনে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন তিনি।