-
রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়া ভারতীয় পররাষ্ট্র নীতির ব্যর্থতা: কংগ্রেস
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ০৯:০৩রাশিয়া-পাকিস্তান যৌথ মহড়াকে ভারতীয় পররাষ্ট্র নীতির ব্যর্থতা বলে পরিষ্কার ভাষায় অভিযোগ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
-
পূর্ব এশিয়ার সামরিকীকরণ: আমেরিকাকে সতর্ক করল রাশিয়া
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ০২:৪৭উত্তর-পূর্ব এশিয়াকে ব্যাপকভাবে সামরিকীকরণের বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার কথিত হুমকিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আমেরিকা যেন দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন না করে।
-
প্রথম যৌথ মহড়ায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে রুশ সেনাদল
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১০:৩৬রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া ‘ফ্রেন্ডশিপ-২০১৬’তে অংশ নেয়ার জন্য রুশ সেনার আজ(শুক্রবার) পাকিস্তানে পৌঁছেছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতর আইএসপিআর’এর প্রধান লে জেনারেল অসিম বাজওয়া টুইট বার্তায় এ খবর দিয়েছেন।
-
এবার রাশিয়ার অভিযোগ: ‘ত্রাণবহরে হামলার সময় সেখানে মার্কিন ড্রোন ছিল’
সেপ্টেম্বর ২১, ২০১৬ ২২:২৪সিরিয়ার আলেপ্পো শহরের কাছে জাতিসংঘের ত্রাণবহর বিধ্বস্তের সময় ওই এলাকার আকাশে আমেরিকার একটি শিকারি ড্রোন ছিল বলে রাশিয়া জানিয়েছে।
-
সিরিয়ায় ত্রাণবহরে হামলার জন্য রাশিয়া দায়ী: আমেরিকা
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৯:৫৪আমেরিকার দু জন কর্মকর্তা বলেছেন, সিরিয়ার আলেপ্পো শহরের কাছে জাতিসংঘ ত্রাণবহরে সংঘটিত বিমান হামলার দায়িত্ব রাশিয়াকে নিতে হবে। গত সোমবার এ হামলা হয় এবং ২০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ত্রাণবাহী ১৮টি ট্রাক ধ্বংস হয়।
-
জাতিসংঘের ত্রাণবহর ব্যবহার করছে জঙ্গিরা: ভিডিও ফুটেজ প্রকাশ (ভিডিও)
সেপ্টেম্বর ২১, ২০১৬ ০২:১৭সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গিরা দেশটিতে জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ত্রাণবহরকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করেছে বলে রাশিয়া খবর দিয়েছে। মস্কো নিজের এ দাবি প্রমাণ করার জন্য ড্রোন থেকে তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
-
দক্ষিণ আলেপ্পোর উপকণ্ঠে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সিরিয় বাহিনী
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৯:৪৫সিরিয়ার সেনাবাহিনী আজ (মঙ্গলবার) দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আশ-শাকাইফ উপকণ্ঠের ওপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। এর আগে আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীরা সেখান থেকে সেনাবাহিনীকে হটিয়ে দিয়েছিল।
-
রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া বাতিল হয় নি: ইসলামাবাদের দাবি
সেপ্টেম্বর ২০, ২০১৬ ০৭:৩১রাশিয়া-পাকিস্তান প্রথম যৌথ সামরিক মহড়া মস্কো বাতিল করে নি বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত কাজী খলিলুল্লাহ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে রোববারের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত মহড়া ফ্রেন্ডশিপ-২০১৬ বাতিল করা হয়েছে বলে কোনো কোনো ভারতীয় সংবাদমাধ্যম যে খবর দিয়েছে তাকে নাকচ করে দেন পাক রাষ্ট্রদূত।
-
দ্বীপ দখল অনুশীলনের মধ্যদিয়ে শেষ হলো রুশ-চীন যৌথ নৌ মহড়া
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ১৪:০১বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের দ্বীপ দখলের অনুশীলনের মধ্যদিয়ে চীন ও রাশিয়ার আট দিনের যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া গত সোমবার শুরু হয়েছিল।
-
সামান্থা পাওয়ারই লজ্জিত হবেন: মারিয়া যাখারোভা
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০৪:০২সিরিয়া সফর করলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার নিজেই লজ্জিত হবেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা।