-
মার্কিন সঙ্গ ছাড়ছে ফিলিপাইন: চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনবে
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৭:৫৪ফিলিপাইন মার্কিন স্বার্থ থেকে পৃথক এবং স্বতন্ত্র পররাষ্ট্র ও সামরিক নীতি অনুসরণ করবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে টেলিভিশন ভাষণে এ ঘোষণা দিয়েছেন। তিনি আরো বলেছেন, চীনের সঙ্গে যে কোনো ধরণের সংঘর্ষ এড়ানোর চেষ্টায় আমেরিকার সঙ্গে যৌথ টহল দেয়া বন্ধ করবে ফিলিপাইনের নৌবাহিনী।
-
হিলারিকে বিষ দিয়েছেন ট্রাম্প বা পুতিন! দাবি খ্যাতনামা মার্কিন চিকিৎসকের
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০৬:০৮মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সে কারণে ধারাবাহিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। টুইট বার্তায় এমন দাবি করেছেন বিশ্বখ্যাত মার্কিন চিকিৎসক, ফরেনসিক প্যাথলজিস্ট বেনেট ওমালু। তবে এখানেই থেমে যান নি ওমালু। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কাজ করে থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।
-
সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে কোনো কথা নয়: ইরান
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০২:১৫সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কোনো আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এ প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
-
আফগানিস্তানে দায়েশ উপস্থিতির ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০১:৩৭আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বলেছে, আফগানিস্তানে দায়েশ যেভাবে শক্তিবৃদ্ধি করছে তা মস্কোর জন্য মারাত্মক হুমকি।
-
ইরানের চতুর্থ পরমাণু বিদ্যুতকেন্দ্র হয়ত নির্মাণ করবে চীন: সালেহি
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১৩:৩১ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরানের চতুর্থ পরমাণু বিদ্যুতকেন্দ্র হয়ত চীন নির্মাণ করবে। এটি নির্মাণের জন্য নতুন স্থান পরিদর্শন করেছে চীনের কয়েকটি কোম্পানি। তারা এটি নির্মাণে অর্থনৈতিক সহায়তার প্রস্তাবও দিয়েছে।
-
দ. চীন সাগরে দ্বীপ দখলের মহড়া চালাবে চীন ও রাশিয়া
সেপ্টেম্বর ১১, ২০১৬ ২০:২৯বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে আট দিনের নৌমহড়ায় নামবে চীন ও রাশিয়া। চীনা নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জয়েন্ট সি-২০১৬’ নামের এ মহড়া সোমবার শুরু হবে।
-
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল রাশিয়া
সেপ্টেম্বর ১০, ২০১৬ ০৫:২৮রাশিয়া সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। পরমাণু বোমা বহনে সক্ষম আরএস-১২ এম তোপোল ক্ষেপণাস্ত্র রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসিতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছে।
-
রাশিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের স্টিলথ ফ্রিগেট কিনছে ভারত
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৮:২৭রাশিয়ার কাছ থেকে চারটি স্টিলথ ফ্রিগেট কেনার বিষয়ে দুই দিনের আলোচনা শুরু করেছে ভারত। রাডার ফাঁকি দিতে সক্ষম চার ফ্রিগেটের দাম পড়বে প্রায় চারশ কোটি ডলার।
-
রাশিয়ার সম্পদ আটক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৪:৫৬ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই ইউনিয়নের কূটনীতিকদের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে।
-
কৃষ্ণ সাগরে মার্কিন গোয়েন্দা বিমান রুখে দিল রাশিয়া
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০২:২৩কৃষ্ণ সাগরে রাশিয়ার আকাশসীমার কাছে একাধিক মার্কিন গোয়েন্দা বিমান রুখে দিয়েছে রুশ বিমান বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানিয়ে বলেছে, বুধবার মার্কিন গোয়েন্দা বিমান প্রতিহত করার জন্য এসইউ-২৭ জঙ্গিবিমান পাঠানো হয়।