রাশিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের স্টিলথ ফ্রিগেট কিনছে ভারত
https://parstoday.ir/bn/news/india-i19570-রাশিয়ার_কাছ_থেকে_৪০০_কোটি_ডলারের_স্টিলথ_ফ্রিগেট_কিনছে_ভারত
রাশিয়ার কাছ থেকে চারটি স্টিলথ ফ্রিগেট কেনার বিষয়ে দুই দিনের আলোচনা শুরু করেছে ভারত। রাডার ফাঁকি দিতে সক্ষম চার ফ্রিগেটের দাম পড়বে প্রায় চারশ কোটি ডলার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৮:২৭ Asia/Dhaka
  • রাশিয়ার কাছ থেকে ৪০০ কোটি ডলারের স্টিলথ ফ্রিগেট কিনছে ভারত

রাশিয়ার কাছ থেকে চারটি স্টিলথ ফ্রিগেট কেনার বিষয়ে দুই দিনের আলোচনা শুরু করেছে ভারত। রাডার ফাঁকি দিতে সক্ষম চার ফ্রিগেটের দাম পড়বে প্রায় চারশ কোটি ডলার।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারত-রাশিয়া সামরিক কারিগরি সহযোগিতা ওয়ার্কিং গ্রুপ বা এমটিসি-ড্ব্লউজির বৈঠক শুরু হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, রাশিয়া দু’টি ফ্রিগেট সরবরাহ করবে এবং দু’টি ফ্রিগেট ভারতে তৈরি করবে। এ চার ফ্রিগেট কেনার সিদ্ধান্ত নেয়ার আগে মূল্য এবং আন্তঃসরকার চুক্তির প্রকৃতি নিয়ে কিছু কিছু বিষয় পরিষ্কার করতে বলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অবশ্য ভারত এর আগেও রাশিয়ার কাছ থেকে ছয়টি স্টিলথ ফ্রিগেট কিনেছে। এর মধ্যে তলোয়ার শ্রেণির ফ্রিগেট ২০০৩-২০০৪ সালে কেনা হয়েছে।

রুশ পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান

এদিকে, এমটিসি-ডব্লিউজির বৈঠক রুশ-ভারত প্রতিরক্ষা বিষয়ক অন্যান্য মহাপ্রকল্প নিয়েও আলোচনা হবে। এ গুলোর মধ্যে ভারতে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান এবং কামোভ কা- ২২৬ হালকা হেলিকপ্টার যৌথ-উৎপাদনের বিষয়ে রয়েছে।  এ ছাড়া, ৩৯০০০ কোটি রুপি ব্যয়ে অত্যাধুনিক পাঁচটি এস-৪০০ ট্র্র্যাম্প ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ও চলমান আলোচনায় ঠাঁই পেয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৮