-
রাশিয়ার ব্যাপারে হিলারির ‘গভীর’ উদ্বেগ
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০৪:৩৯মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান নির্বাচনি প্রক্রিয়ায় রাশিয়া হস্তক্ষেপ করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ‘গভীর’ উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য রাশিয়া ডেমোক্র্যাটিক পার্টির কর্মতৎপরতার ওপর সাইবার হামলা চালিয়েছে বলে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে।
-
সিরিয়া ইস্যুতে মার্কিন বিবৃতিকে নাটকীয় বলল রাশিয়া
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ১২:৫৮সিরিয়া ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেয়া বিবৃতিকে নাটকীয় ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে রাশিয়া। সিরিয়ার চলমান সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই বিবৃতি দেয়।
-
ব্রেক্সিট ইউরোপকে দুর্বল করে দিয়েছে: রুশ উপ-প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১২:১১ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে ব্রিটেনের সিদ্ধান্ত ইউরোপকে দুর্বল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আরকাদি দোবরকভিস। রাশিয়া একটি শক্তিশালী ইউরোপ দেখতে চায় বলেও জানান তিনি।
-
আমেরিকা শান্তির উদ্দেশ্যে জৈব গবেষণা চালাচ্ছে না: ল্যাভরভ
সেপ্টেম্বর ০২, ২০১৬ ০৬:৩১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা জৈব বিষয়ক যে সব গবেষণা চালাচ্ছে তার সবই হয়ত পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না। মস্কো স্টেট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্স বা এমজিআইএমও’তে ভবিষ্যত কূটনীতিবিদদের উদ্দেশে দেয়া বার্ষিক ভাষণে এ কথা বলেন তিনি।
-
সমঝোতা বাস্তবায়নে তেহরান-মস্কোর অভিন্ন অবস্থান রয়েছে: রাশিয়া
সেপ্টেম্বর ০১, ২০১৬ ১৭:০৪ইরানের পরমাণু ইস্যুতে গত বছর ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই বাস্তবায়নের ব্যাপারে তেহরান ও মস্কো একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে রাশিয়া।
-
গ্যাস হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা যায় না: রাশিয়া
আগস্ট ৩১, ২০১৬ ০২:৪৯সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করে যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছে তার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া। মস্কো বলেছে, জাতিসংঘের তদন্ত এতটা নির্ভরযোগ্য হয়নি যার ভিত্তিতে দামেস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা যায়।
-
মার্কিন ভোটার তথ্যভাণ্ডারে সাইবার হামলা করেছে রুশ হ্যাকাররা!
আগস্ট ৩০, ২০১৬ ০৬:১১মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, দেশটির ভোটার নিবন্ধন সংক্রান্ত তথ্যভাণ্ডারে দুই দফা সাইবার হামলা চালানোর চেষ্টা করেছিল রাশিয়া-ভিত্তিক হ্যাকাররা। মার্কিন ইলিনয় অঙ্গরাজ্যে সম্প্রতি এ সাইবার হামলা চালানো হয়।
-
সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে ভুল বোঝাবুঝি কমিয়ে এনেছি: ল্যাভরভ
আগস্ট ২৭, ২০১৬ ১৩:২৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে ওয়াশিংটন ও মস্কো পরস্পরকে সহযোগিতা আরো জোরদার করবে। সিরিয়া ইস্যুতে বিরাজমান মতপার্থক্য এবং অবিশ্বাস কমিয়ে আনতে দুই দেশই সম্মত হয়েছে বলে জানান তিনি।
-
রাশিয়াকে আবারও বিমান-ঘাঁটি ব্যবহারের সুযোগে দেবে ইরান
আগস্ট ২৬, ২০১৬ ১৩:৪৫ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানি বিমান ঘাঁটি থেকে রুশ জঙ্গি বিমানের জ্বালানী নেয়া ও পুনরায় সমরাস্ত্র সজ্জিত হওয়া ছিল একটি অস্থায়ী চুক্তি-ভিত্তিক সহযোগিতা; আর সিরিয়ার পরিস্থিতির আলোকে তা আবারও চালু করতে পারে উভয় দেশ।
-
বিনা ঘোষণায় বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া
আগস্ট ২৬, ২০১৬ ০৭:০৩রাশিয়ার সেনাবাহিনী বিনা ঘোষণায় বিশাল সামরিক মহড়া শুরু করেছে। ইউক্রেন এবং বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোর সীমান্তবর্তী এলাকার কাছে এ মহড়া শুরু করা হয়েছে। এতে ভবিষ্যতের ’সম্ভাব্য’ অভিযানের জন্য পদাতিক বাহিনীসহ বিমান এবং মেরিন সেনাদের পুরোপুরি যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে।