-
‘সামরিক সহযোগিতা জোরদারে সুনির্দিষ্ট পরিকল্পনায় ইরান-রাশিয়া’
এপ্রিল ২৮, ২০১৬ ০৩:৩২ইরান এবং রাশিয়া দু’দেশের সামরিক ও প্রযুক্তি সহযোগিতা জোরদারের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে। রাশিয়া সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসনেই দেহ্কান এ ঘোষণা দেন । আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত ৫ম মস্কো সম্মেলনের অবকাশে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু’র সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
-
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেহ্কান
এপ্রিল ২৭, ২০১৬ ০৮:৩২ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহ্কান নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার জন্য মস্কো গেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু'র আমন্ত্রণে মস্কো গেছেন তিনি। ২০১৬ আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মস্কো সম্মেলন বা এমসিআইএস দু’দিনের এ সম্মেলন আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
-
তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ নেই: রাশিয়া
এপ্রিল ২৬, ২০১৬ ২০:৫৭রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি মস্কোকে উদ্দেশ করে আংকারা এমন কিছু শত্রুতামূলক কাজ করেছে যার কারণে শিগগিরি তুরস্ক ও রাশিয়ার মধ্যকার তিক্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। ২০১৫ সালের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার সময় রুশ মন্ত্রণালয় এ ভবিষ্যদ্বাণী করল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি খবরটি দিয়েছে।
-
দায়েশ ঠেকাতে তালেবানকে সমর্থনের কথা অস্বীকার করল রাশিয়া
এপ্রিল ২৬, ২০১৬ ০৫:০৭আফগানিস্তানে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের প্রভাব ঠেকাতে তালেবানকে মস্কোর সমর্থন দেয়ার জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার মানতিস্কি সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।
-
রুশ ‘আগ্রাসন’ ঠেকাতে রোমানিয়ায় মার্কিন সর্বাধুনিক জঙ্গিবিমান
এপ্রিল ২৬, ২০১৬ ০৩:২৬আমেরিকা দু’টি এফ-২২ র্যাপ্টর ৫জি স্টেলথ জঙ্গিবিমান রোমানিয়ার একটি বিমান বন্দরে মোতায়েন করেছে। পাশাপাশি জ্বালানি ভরার কাছে ব্যবহৃত বিমানও মোতায়েন করা হয়েছে। রাশিয়ার কথিত আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশটির প্রতি ন্যাটোর সমর্থনের অংশ হিসেবে এ সব মোতায়েন করা হয়েছে।
-
পালমিরায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার
এপ্রিল ২৩, ২০১৬ ০৭:১১সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক নগরী পালমিরাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ফেলে যাওয়া ব্যাপক অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ কথা জানিয়েছেন।
-
ইসরাইলি বিমানকে গুলি করল রাশিয়া
এপ্রিল ২২, ২০১৬ ০৮:২৬ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে অন্তত দুই দফা গুলি চালিয়েছে রাশিয়ার সেনারা। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দায়ে রুশ সেনারা এ ব্যবস্থা নিয়েছে বলে ইসরাইলের শীর্ষ দৈনিক ‘ইয়েদিয়োত আহরোনত’ আজ (শুক্রবার) জানিয়েছে। তবে কবে রুশ সেনারা ইসরাইলি বিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা সুনির্দিষ্ট করে বলে নি পত্রিকাটি।
-
ভয়-ভীতি দেখালে ন্যাটোর বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাশিয়া
এপ্রিল ২১, ২০১৬ ০৭:২৪রাশিয়া সীমান্তের কাছ দিয়ে সম্প্রতি যেভাবে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভবিষ্যতে এ ধরনের আর কোনো ভয়-ভীতিমূলক তৎপরতা চালালে ন্যাটো জোটের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে মস্কো। এ কথা বলেছেন ন্যাটোয় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো।
-
‘যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের নাম জাতিসংঘ তালিকায় রাখতে হবে’
এপ্রিল ২০, ২০১৬ ১৫:৫২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে যে সব গোষ্ঠী তাদের নাম জাতিসংঘ সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাব নিরাপত্তা পরিষদে করা হবে।
-
‘সিরিয়া নিয়ে মস্কো-ওয়াশিংটন গোপন আলোচনা করে নি’
এপ্রিল ১৯, ২০১৬ ০৩:২০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে কোনো গোপন আলোচনা হয় নি। তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।